এক্সপ্লোর

Alipurduar News : মিষ্টির লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে 'ধর্ষণ-খুন', 'কী করে বাচ্চাদের মানুষ করব?' ফুঁসছে ফালাকাটা

বাড়ি ফিরে না আসায় বাচ্চাটিকে খোঁজাখুজি শুরু হয়। এরপর পুকুর পাড় থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়।


অরিন্দম সেন,  রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার : ভয়াবহ ! মারাত্মক ! মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে তোলপাড় পড়ে গেল ফালাকাটায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল সেখানেও। প্রথম শ্রেণিতে পড়া মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করে পথে নামলেন গ্রামবাসীরা। 'এভাবে বাচ্চা মানুষ করব কীভাবে?', এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়লেন বিডিও। 

 শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসে। অভিযোগ, মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে তোলপাড় পড়ে গেল ফালাকাটায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মেয়েটির মা-বাবা বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। বাচ্চাটি তখন বাড়ির বাইরে খেলছিল। পরে সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু হয়। এরপর পুকুর পাড় থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়।

মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজন শিশু কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার পরই গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফলাকাটা থানার পুলিশ। কিন্তু তাতেও প্রশমিত হয়নি উত্তেজনা। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।  অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা।   

অভিযুক্তকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে।  জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গণপিটুনিরও তদন্ত করা হচ্ছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পরপর এই ধরনের ঘটনা ঘটছে । তাই তাঁদের 'দফা এক , দাবি এক , মুখ্যমন্ত্রীর পদত্যাগ ' । পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। 

আরও পড়ুন: Srijato on The Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথের গানের অপমান! আইনি পথে হাঁটতে চান শ্রীজাত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget