এক্সপ্লোর

Alipurduar News: সাতসকালে লোকালয়ে তাণ্ডব, ঘুমপাড়ানি গুলি বাইসনকে

Alipurduar Bison Incident: ঘুমপাড়ানি গুলিতেই কাবু করা হল লোকালয়ে বেরিয়ে আসা বাইসনকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে চিলাপাতার জঙ্গলে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ঘুমপাড়ানি গুলিতেই কাবু করা হল লোকালয়ে বেরিয়ে আসা বাইসনকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে চিলাপাতার জঙ্গলে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর নেই। জানা যায়, জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) অন্তর্গত চিলাপাতা জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে একটি বাইসন (Bison)। সকাল ১১ টা থেকেই সে দাপিয়ে বেড়ায় ওই এলাকায়।

 জানা গিয়েছে, মূলত আলিপুরদুয়ার-১ নং ব্লকের মথুরা বাজার, চকোয়াখেতি ইত্যাদি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত করে বলে অভিযোগ। যদিও খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় বনদপ্তরের চিলাপাতা রেঞ্জ বনকর্মীরা। প্রাথমিকভাবে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয় বনদপ্তর। তারপর, ঘণ্টা দুয়েক চেষ্টার পর মথুরা হাটখোলা সংলগ্ন এলাকায় ঘুমপাড়ানি গুলিতেই কাবু করা হয় বাইসনটিকে। সেখান থেকে উদ্ধার করে  প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তরসূত্রে খবর।

গতবছর জুলাই মাসে সাতসকালে লোকালয়ে বাইসনের তাণ্ডবের ঘটনা ঘটে জলপাইগুড়ির মাল ব্লকের মীনগ্লাস চা বাগানে। যা ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছিল সেবার জলপাইগুড়ির মালবাজারে। দুটি দলছুট বাইসন তাণ্ডব চালিয়েছে বলে খবর স্থানীয় সূত্রের। মাল নদী এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়। পরে সেদুটি ঢুকে পড়ে  মীনগ্লাস চা বাগানে। সেখানে শ্রমিক আবাসনের দিকে চলে যায় তারা। বাইসনের আক্রমণে এক মহিলা-হ দু জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বনদফতরের  কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় বেলা তিনটে নাগাদ একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে পারেন বনকর্মীরা। আর একটি বাইসন পালিয়ে যায় জঙ্গলে।  যে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে সেটিকে লাটাগুড়িতে নিয়ে যাওয়া হয়।  

আরও পড়ুন, 'খাটের নিচ থেকে শৌচালয়ে টাকা', কাকে 'টাকার পাহারদার' বললেন শুভেন্দু ?

বাইসন সাধারণ শান্ত প্রকৃতির প্রাণী। তবে কখনও আতঙ্কে বা অন্য কোনও কারণে দাপাদাপি শুরু করে এই প্রাণীটি। সেই সময়ে বাইসনের সামনে কেউ এসে পড়লে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বাইসনের স্বাস্থ্যের ক্ষেত্রেও উত্তেজনা ভাল নয়। অনেকসময় প্রবল উত্তেজিত হয়ে গেলে বা প্রবল দৌড়াদৌড়ি করলে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায় বাইসন। তরাই-ডুয়ার্স এলাকায় মাঝেমধ্যেই চা বাগান সংলগ্ন এলাকায় বাইসন ঢুকে পড়তে দেখা যায়। জঙ্গল সংলগ্ন গ্রাম-বসতিতেও ঢুকে পড়ে বাইসন। এর আগে অনেকসময় মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকসময় সহজেই ধরা পড়েছে বাইসন। ডুয়ার্স এলাকায় বারবার প্রাণী-মানুষ সংঘর্ষের ঘটনা দেখা যায়। প্রায়শই চিতাবাঘের হামলা হয় বাগানে, দেখা যায় হাতির দাপটও।     

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget