এক্সপ্লোর

Suvendu Adhikari: 'খাটের নিচ থেকে শৌচালয়ে টাকা', কাকে 'টাকার পাহারদার' বললেন শুভেন্দু ?

Suvendu Attacks Abhishek Money Scam : রাজ্যে এর আগে একাধিক দুর্নীতির ইস্যুতে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। টাকা উদ্ধারের ঘটনায়, তৃণমূলের যুবরাজকে তোপ দাগলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নদিয়া:  রাজ্যে এর আগে একাধিক দুর্নীতির (Bengal Multiple Scam) ইস্যুতে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোথাও নগদ টাকা, কোথাও বা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ডিজিট্যালি লুকিয়ে রাখা হয়েছে বিপুল অঙ্কের টাকা । ভুরিভুরি দুর্নীতিকাণ্ডে বারবার টাকা গোনার মেশিন আনার দৃশ্যও দেখেছে গোটা বাংলা। বলতে গেলে গোপন করতে গিয়ে খাটের তলা থেকে ফ্ল্যাটের কোণ, কোনও জায়গাই বাদ যায়নি। তবুও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর পৌঁছতেই, বিপুল অঙ্কের টাকার পর্দা ফাঁস হয়েছে। আর এমন পরিস্থিতির মাঝেই এদিন তৃণমূলের যুবরাজকে তোপ দাগলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  

মূলত, এদিন অভিষেক কেশপুর সভা করতে গিয়ে বলেন, 'পঞ্চায়েতে তৃণমূলের মুখ কারা? সৎ ব্যক্তিই তৃণমূলের মুখ। কাউকে ধরে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। যিনি মানুষের জন্য কাজ করবেন, তিনিই হবেন মুখ। আমি আপনাদের পাহারাদার, যা বলি, তাই করি।' যদিও বিষয়টা ছিল প্রার্থী করা নিয়ে হলেও, তবে এই 'পাহারাদার' ইস্যু টেনেই, নাম না করেই এদিন  শুভেন্দু অধিকারী বলেন, 'খাটের নিচে টাকা, খাটের উপরে টাকা। সিলিং ফ্যানে টাকা, বাথরুমে টাকা, আলমারিতে টাকা, শৌচালয়ে টাকা, টাকার পাহারাদার।' প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার থেকে গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ির খাটের তলায় টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। তবে সঙ্গে এই প্রশ্নটাও উঠেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবরটা বারবার দিচ্ছে কে ? নিয়োগ দুর্নীতিতে, পার্থ ইস্যুতে অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় গতবছর সৌমিত্র খাঁ বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যে কেন্দ্রীয় সংস্থাকে খবর দিয়েছেন কুণাল ঘোষ।  

আরও পড়ুন,'মুখ্যমন্ত্রী মাথা নোয়াবেন না', কেন্দ্রীয় দলের ইস্যুতে মন্তব্য তৃণমূল বিধায়কের

প্রসঙ্গত, গতবছর নিয়োগ দুর্নীতির মামলায় শহরে একযোগে ৮ জায়গায় সরাসরি নেতা মন্ত্রীদের বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। আর সেই তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এর পর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। শুধু একটি ফ্ল্যাট নয়, পরপর দুর্টি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নগদ টাকার পরিমাণ এতটাই ছিল যে, টাকা গুণতে শেষমেষ মেশিন নিয়ে আসতে হয়। তারপর রাতভর চলে সেই হিসেব। ক্রমশ সেই অঙ্ক এক অঙ্ক ছেড়ে কোটিতে দুই অঙ্কের ঘরে পা বাড়ায়। তবে শুধু পার্থ-অর্পিতা ইস্যুই নয়, রাজ্যে ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে বেআইনি অর্থ উদ্ধার হয়েছে। আর এই সকল ইস্যুতেই এবার পঞ্চায়েত বোটের আগে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget