এক্সপ্লোর

Alipurduar : লক্ষাধিক টাকার জালনোট-সহ 'জালে' ব্যবসায়ী !

Fake Notes : প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৫০০ টাকার ২৬৬টি নোট যার পরিমাণ ১ লক্ষ ৩৩ হাজার টাকা, তা সম্পূর্ণই জাল

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : জালনোট কারবারের যেন শেষ নেই ! এবার ১ লক্ষ ৩৩ হাজার টাকার জালনোট-সহ এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হল। আলিপুরদুয়ারের শামুকতলা থানার মাঝেরডাবড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক বৈঠক করে একথা জানান আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ শামুকতলা থানার অন্তর্গত মাঝেরডাবড়ি চৌপথি এলাকায় পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি পেশায় ব্যবসায়ী শামুকতলা থানার পানিয়ালগুড়ির বাসিন্দা ব্রজেন শীল।

পুলিশের দাবি, তাঁর ব্যাগের আলাদা দু'টি খাপ থেকে উদ্ধার হয়েছে টাকা। একটিতে ছিল ৫০০ টাকার ২৬৬টি নোট। অপরটিতে ছিল ৫০০ টাকার নোটে ৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৫০০ টাকার ২৬৬টি নোট যার পরিমাণ ১ লক্ষ ৩৩ হাজার টাকা, তা সম্পূর্ণই জাল। বাকিগুলিও সন্দেহের তালিকায় রয়েছে। ফলে টাকাগুলি বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য পাঠানো হচ্ছে শালবনিতে। 

এই টাকার উৎস কী এবং কোথায় কার কাছে কী উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কোনও আন্তর্জাতিক চক্র রয়েছে কি না সবই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইলেও সূত্র পাওয়া যায় কি না দেখা হচ্ছে।

অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পুরোনো মামলা পাওয়া যায়নি বলে জানা গেছে। তবুও সূত্রের সন্ধানে, ঘটনার বিবরণ জানিয়ে পার্শ্ববর্তী জেলা এবং রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় ।

এবছর ফেব্রুয়ারি মাস জালনোট-সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। উদ্ধার করা হয় ১০ হাজার ৫০০ টাকার জালনোট। খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার পুলিশ রথতলা এলাকা থেকে জালনোট-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম রঞ্জিৎ পাত্র। পুলিশ সূত্রে খবর, ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানা এলাকার বাসিন্দা। উল্লেখ্য, জালনোট নিয়ে বার বার হইচই হয়েছে রাজ্যে।

কয়েক মাস আগে জালনোটের পাহাড় মেলে উত্তর ২৪ পরগনার বিরাটিতে! ২৪ লক্ষ টাকারও বেশি জালনোট উদ্ধার হয়। উত্তর ২৪ পরগনার বিরাটিতে NH34-এর উপর থেকে ২৪ লক্ষ ২১ হাজার টাকার জালনোটের হদিশ পাওয়া যায়। এক ব্যক্তিকে ধরা হয়। বিরাটিতে শুল্ক দফতরের অভিযানে এভাবে লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। ব্যাগ ভর্তি ৫০০ টাকা ও ২ হাজার টাকার জালনোট মেলে। বাংলাদেশ সীমান্ত দিয়ে জালনোটের কারবার বলে সন্দেহ শুল্ক দফতরের আধিকারিকদের। এই টাকা বাজেয়াপ্ত করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget