এক্সপ্লোর

Alipurduar: জেলা আদালতের স্বীকৃতির দাবিতে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন, চলছে কর্মবিরতি

Alipurduar News: আইনজীবীদের কর্মবিরতিতে সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। তবে, হয়রানির শিকার হলেও কেউ কেউ আইনজীবীদের দাবিকে সমর্থনও করেছেন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: প্রায় ১ সপ্তাহ ধরে চলছে কর্মবিরতি (Strike)। আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতকে জেলা আদালতের স্বীকৃতির দাবিতে অনড় আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন (Alipurduar Bar Association)। আন্দোলনে ঝাঁঝ বাড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন, শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সমর্থনে গঠিত হল নাগরিক কনভেনশন। 

জেলা আদালতের স্বীকৃতির দাবি

জেলার স্বীকৃতি পাওয়ার পর কেটে গেছে আট আটটা বছর। কিন্তু, এখনও জেলা আদালতের স্বীকৃতি পায়নি আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। তা থেকে গিয়েছে মহকুমা আদালতের পর্যায়েই। 

এই পরিস্থিতিতে সোমবার কর্মবিরতিতে নেমেছে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন। এবার স্বেচ্ছাসেবী সংগঠন, শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সমর্থনে নাগরিক কনভেনশন গড়ে তুলে আন্দোলন আরও জোরালো করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। 

সব পক্ষের সমর্থন

আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার বলেন, 'দলমত নির্বিশেষে সকলে এই আন্দোলনকে সমর্থন করেছে। এই আন্দোলন আইনজীবীদের নয়, জনগণের। একটি মঞ্চ গঠন করে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। যতক্ষণ ইতিবাচক প্রতিক্রিয়া না পাব ততক্ষণ এই আন্দোলন চলবে। কার্শিয়াং ও আসানসোলে, আলিপুরদুয়ারের চেয়েও কম পরিকাঠামোয় জেলা আদালত হয়েছে।'

আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করলেও, কর্মবিরতির পথ থেকে সরে আসার পরামর্শ দিয়েছে রাজ্য বার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য গৌতম দাস বলেন, 'ওঁদের দাবি সমর্থনযোগ্য। তবে কর্মবিরতি থেকে সরে আসতে বলব।'

আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদারের কথায়, 'আমরা পাশে আছি। তবে কর্মবিরতি পুনর্বিবেচনা করা উচিত।'

অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপির সভাপতি ভূষণ মোদকের কথায়, 'আমরাও দাবি সমর্থন করছি।'

আরও পড়ুন: Kolkata: লেডি ডাফরিন হাসপাতালের নার্সকে 'শ্লীলতাহানি'র অভিযোগে কাঠগড়ায় চিকিৎসক

আইনজীবীদের কর্মবিরতিতে সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। তবে, হয়রানির শিকার হলেও কেউ কেউ আইনজীবীদের দাবিকে সমর্থনও করেছেন। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, এখানকার মাদক মামলা, অভিভাবকত্ব মামলা সহ একাধিক মামলার জন্য এখনও জলপাইগুড়ি জেলা আদালতে যেতে হয়। এখন আলিপুরদুয়ারে জেলা আদালত কবে হয়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু

ভিডিও

BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget