এক্সপ্লোর

Alipurduar Buxa Reserve Forest: ২৩ বছর পর বক্সার জঙ্গলে বাঘের দেখা, সতর্কতায় ৭ দিন বন্ধ জঙ্গল সাফারি

চারিদিকে অজস্র ক্যামেরা। একের পর এক ছবিও সামনে আসছিল। রবিবার (Sunday) আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সার জঙ্গলে ক্যামেরাবন্দি হল বাঘের আরও স্পষ্ট  ছবি। 

পার্থপ্রতিম ঘোষ, রাজ্য চট্টোপাধ্যায় ও অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ২৩ বছর পর বক্সার (Buxa) জঙ্গলে বাঘের দেখা। রবিবার সামনে এল আরও স্পষ্ট ছবি। রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger) বলে অনুমান বন দফতরের (Forest Department)। সন্ধান পেতে চলছে কড়া নজরদারি। আপাতত ৭ দিন বন্ধ থাকবে জঙ্গল সাফারি। জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick)।

চারিদিকে অজস্র ক্যামেরা। একের পর এক ছবিও সামনে আসছিল। রবিবার (Sunday) আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সার জঙ্গলে ক্যামেরাবন্দি হল বাঘের আরও স্পষ্ট  ছবি। 

বন দফতর (WB Department Of Forest) সূত্রে খবর, শুক্রবার ও রবিবারের ছবি দুটি একই বাঘের। ২৩ বছর পর আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সার জঙ্গলে (Buxa Reserve Forest) দেখা মিলেছে বাঘের! বন দফতর সূত্রে খবর, প্রতিবার বাঘ গণনার সময় তাদের অস্তিত্ব টের পাওয়া গেলেও চাক্ষুষ করেননি কেউ। সম্প্রতি এলাকায় বার বার বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। তারপরই বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। তাতেই ধরা দেন বাঘমামা।

বক্সা টাইগার রিজার্ভের (Buxa Reserve Forest) ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া জানিয়েছেন, ১১ তারিখ ক্যামেরায় ধরা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার, এটা প্রমাণ করে জঙ্গলের জীব বৈচিত্রের উন্নতি হয়েছে। মূল বিষয় সুরক্ষা। মনিটরিং টিম গঠন, যাঁরা সারাক্ষণ নজর দেবে, সাফারি নিষিদ্ধ, দেড়শ ক্যামেরা আছে আরও ৭০টা আনা হবে।

বনদফতর সূত্রে খবর, ইতিমধ্যেই দমনপুর থেকে ৩ কিলোমিটার দূরে বক্সার জঙ্গলে যে বাঘের ছবি সামনে এসেছে সেখানে পাঠানো হয়েছে রেঞ্জ অফিসার, বিট অফিসার ও ফরেস্টের গার্ডদের। তাঁদের সঙ্গে রয়েছে ট্রাঙ্কুলাইজার। শিলিগুড়ি ও মঙ্গলবার কলকাতা থেকেও সেখানে পৌঁছবে বিশেষ টিম। এখনও পর্যন্ত বাঘটির অবস্থান নিয়ে নিশ্চিত হতে পারেনি বন দফতর।

এই জঙ্গলের আশেপাশে ১৫টি গ্রামে বহু মানুষের বসবাস। সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকা ঘিরে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তাও চলছে। 

বনদফতর সূত্রে খবর, ভুটিয়া বস্তির ৩৩টি পরিবার ও গাঙ্গুটিয়া গ্রামের ২০১টি পরিবার উপযুক্ত পুনর্বাসন পেলে অন্যত্র চলে যেতে রাজি হয়েছেন।জয়ন্তি বনবস্তির এক বাসিন্দার কথায়, বাঘের স্বার্থে সরতে পারি। তবে আর্থিক সাহায্য লাগবে। জয়ন্তি বনবস্তি আরেক বাসিন্দার কথায়, এই এলাকায় বাঘ দেখা যাওয়ায় খুশি, বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি।

বক্সায় আপাতত ৭দিন বন্ধ জঙ্গল সাফারি বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় ২ যুগ পর বক্সায় বাঘের দেখা। বন দফতর সূত্রে খবর, এর আগে ১৯৯৮ সালে বাঘ দেখা গিয়েছিল বক্সার জঙ্গলে। তারপর আর দেখা মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
Tulu Mondal : পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget