এক্সপ্লোর

Abhishek Banerjee: 'যতদিন তৃণমূল সরকারে আছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না', কোচবিহারে সভায় বার্তা অভিষেকের

Abhishek Banerjee Update: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোচবিহারের সভা থেকে জানিয়ে দিলেন যে, তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোনওদিনও বন্ধ করা হবে না। 

কোচবিহার: ভোটের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজেই গিয়েছে। তৃণমূল সরকার তাঁদের প্রচারও শুরু করে দিয়েছে। এদিন কোচবিহারে গিয়ে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আগামীর জন্য আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোচবিহারের সভা থেকে জানিয়ে দিলেন যে, তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোনওদিনও বন্ধ করা হবে না। 

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''পথশ্রী প্রকল্পে কোচবিহার জেলায় প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। বিজেপির নেতা-কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছিল। যতদিন তৃণমূল সরকারে আছে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দি। চতুর্থবার মা-মাটি, মানুষের সরকার তৈরি হবে।''

বিজেপি নেতা কর্মীদের আরও হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ''যে ভাষায় বিজেপির বহিরাগতরা বোঝে, সেই ভাষাতেই জবাব দিতে হবে। বিজেপির বহিরাগতদের জবাব দিতে তৈরি রাজ্যের মানুষ। এখানে সভা করতে এসে প্রধানমন্ত্রীও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা দিয়ে কোনও কথা রাখে না বিজেপি। আজকের সভা বিজেপির বিসর্জনের শুভ সূচনা। জিতেও বিজেপি শুধু নোটিস পাঠিয়ে অপমান নয়, শোষণও করেছে।''

একই সঙ্গে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "ওঁদের মনে হচ্ছে গলা তুলে কথা বললেই, একটু জোরে বললেই সবাই দমে যাবে। আমরা যখন কথা বলা শুরু করি, প্রথমবার তো যখন কেউ বলতে যাচ্ছে, ওঁরা আটকানোর চেষ্টা করছেন। মেজাজ হারাতে শুরু করেন। আমার দিকে আঙুল ওঠান। আমরা যে ক'জন এখানে বসে আছি, মানুষের ভোটে জিতে এসেছি। আমরা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য়। আপনাকে আপনার প্রভুর কাছে জবাব দিতে হয়। আমাদেরকে রাজ্য়ের মানুষকে জবাব দিতে হবে। আপনি আঙুল নীচে করে কথা বলবেন। ওঁদের মনে হয়েছে, ওঁরা যা বলবেন, আমরা শুনে নেব।"

SIR ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে ডায়মণ্ডহারবারের সাংসদ আরও বলেন, ''১০ জন বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের মৃত ঘোষণা করেছে কমিশন। মানুষ যাতে মৌলিক অধিকার প্রয়োগ করতে না পারে, তাই, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিজেপিকে যত জেতাবেন, আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget