এক্সপ্লোর

Mamata on AITC: 'দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই থাকবে', স্পষ্ট বার্তা মমতার

Mamata on AITC: সদ্য জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেসের। এদিন জাতীয় দলের তকমা নিয়ে কী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: সদ্য জাতীয় দলের (AITC) তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। অরুণাচল প্রদেশ ও মণিপুরে রাজ্য দলের মর্যাদা হারায় তৃণমূল কংগ্রেস। যার দরুন জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠিতে ঠাঁই হারায় বাংলার শাসক দলের (TMC)। এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট (Loksabha Election)। এমন এক পরিস্থিতিতে একের পর এক সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ  করে চলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্ব (BJP)। যদিও এদিন নবান্নের বৈঠকে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি স্পষ্ট বলেন,  'আমাদের দলের নাম একই থাকবে।'

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলা, ত্রিপুরা, অরুণাচল, মণিপুরে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন। ৭ বছরের মাথায় এই তকমা হারায় তৃণমূল কংগ্রেস। আর এদিন এই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'নির্বাচন কমিশনকেও ওরা নিয়ন্ত্রণ করবে ?' এরপরেই তৃণমূল সুপ্রিমোর সংযোজন,' আমাদের দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমাদের দলের নাম একই থাকবে।'

মূলত ৪টি রাজ্যে, এতদিন রাজ্যদলের মর্যাদা ছিল তৃণমূল কংগ্রেসের। এখন বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে রাজ্যদলের তকমা রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে জাতীয় দলের তকমা যাওয়ার তালিকায় শুধু তৃণমূল নয়, পাশাপাশি জাতীয় দলের মর্যাদা হারায় সিপিআই, এনসিপি-ও। দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় আসে আপ। ৪টি রাজ্যে, এখন রাজ্যদলের তকমা পেয়ে জাতীয় দলের তকমা পায় কেজরিওয়ালের দল। 

যদিও এদিন শুধু জাতীয় দলের নামের ইস্যুতে গত কয়েকদিনের শাহ-শুভেন্দুর দিক থেকে ধেয়ে আসা আক্রমণেরওর পাল্টা জবাব দিয়েছেন তিনি। মূলত ইস্যুটি শাহ-কে ফোন করা নিয়ে। এনিয়ে তৃণমূল সুপ্রিমো এদিন তীব্র আক্রমণ শানিয়ে, বলেন, 'মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে বিজেপি। পরিকল্পনামাফিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। বিজেপির ভুঁইফোড় নেতা সর্বসমক্ষে বলেছেন, জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর ওদের বড় নেতা শাহজিকে চারবার ফোন করেছি', নাম না করে শুভেন্দু অধিকারীকে এদিন কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন,  'দিনে ১৫০ আক্রান্ত', কোভিড নিয়ে কী 'সতর্কতামূলক বার্তা' মমতার ?

 অপরদিকে, দোরগড়ায় লোকসভা নির্বাচন। বিজেপিকে এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, 'লোকসভা নির্বাচনে বিজেপি ২০০ আসন পাবে না। ভোট লুঠ করার অনেক রকম পরিকল্পনা আছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়েও সন্দেহের ব্যাপার আছে। তৃণমূল ২৫ এপ্রিল থেকে সংযোগ যাত্রা করবে। মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভারতে নাশকতায় ফের সক্রিয় দাউদ-ISI চক্র? দিল্লি থেকে গ্রেফতার ৯ জঙ্গি
ভারতে নাশকতায় ফের সক্রিয় দাউদ-ISI চক্র? দিল্লি থেকে গ্রেফতার ৯ জঙ্গি
Kolkata News: জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
Abhishek Banerjee: রাস্তা, ত্রাণ থেকে নারী নিরাপত্তা.. অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উগরে দিলেন বিক্ষোভকারীরা
রাস্তা, ত্রাণ থেকে নারী নিরাপত্তা.. অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উগরে দিলেন বিক্ষোভকারীরা
Shatarup Ghosh:
"অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে", কটাক্ষ শতরূপের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget