এক্সপ্লোর

Mamata on Covid 19: 'দিনে ১৫০ আক্রান্ত', কোভিড নিয়ে কী 'সতর্কতামূলক বার্তা' মমতার ?

Mamata on Covid 19 in Nabanna: এদিন নবান্নের বৈঠকে কোভিড সতর্কবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: সারা দেশে ইতিমধ্যেই কোভিড ইস্যু নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। হটস্পট এলাকাগুলি বেছে নেওয়ার প্রসঙ্গও তুলছিলেন তিনি।এদিকে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট XBB1.16.1-এর সংক্রমণ দেখা গিয়েছে ভারতে। এমনই এক পরিস্থিতিতে এদিন নবান্নের বৈঠকে কোভিড সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

এদিন মমতা বলেন,  ' ৫০ হাজার পঞ্চায়েতের কর্মীদের হেলথ্ স্কিমে আনা হল। কোভিডে এরাজ্যে দিনে এখন ১৫০ জন আক্রান্তের খবর আসছে। এই মুহূর্তে  ৯জন রোগীর অক্সিজেন দরকার হচ্ছে। সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।' মূলত, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি এখনও টাটকা। সেই তিক্ত অভিজ্ঞতা এখনও কেউ ভুলতে পারেনি। কারণ দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি ফুসফুসে সংক্রমণের ঘটনা ঘটেছিল। যার জন্য় দেখা দিয়েছিল অক্সিজেনের আকাল দেশজুড়ে। যদিও সেসময় মুখ্যমন্ত্রীরাজ্যে অক্সিজেনের ভান্ডার নিয়ে আগাম সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তাই এবার মাত্রা ছাড়ানোর আগেই কোভিড সতর্কতা জারি মুখ্যমন্ত্রীর। 

অপরদিকে, বুধবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১০,৫৪২ জন। তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৭৬৩৩। মাত্র ২৪ ঘণ্টায় কার্যত লাফ দিয়েছে নতুন কোভিড সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য় বলছে এখন দেশে অ্যাক্টিভ কোভিড কেস ৬৩,৫৬২। গত ৫ দিনে ধীরে ধীরে করে সংক্রমণের গ্রাফ কমছিল। ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোটের উপর নিম্নগামী ছিল এই গ্রাফ। তারপরে আবার লাফ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনাও চিন্তা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩৮ জনের। যাঁদের মধ্যে ১১ জনই কেরল থেকে। 

আরও পড়ুন, সজ্ঞানেই দিল্লি গিয়েছেন, দাবি মুকুলের, বললেন, ‘CPM-কে হটানোই লক্ষ্য’

সম্প্রতি কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে একাধিক বার্তা দিয়েছিলেন তিনি। জরুরি হটস্পটগুলি চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কেন্দ্র ও রাজ্যগুলিকে একটি সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। কোভিড টেস্ট, ট্র্যাকিং রাখার পাশাপাশি ভ্য়াকসিনেশন এবং কোভিড ইস্যুতে যাবতীয় নীতি বজায় কথা বলেছিলেন তিনি। রাজ্যগুলিকে সতর্ক থাকার জন্য এবং কোভিড ১৯ ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে জরুরী হটস্পট চিহ্নিতকরণ তো বটেই, পাশাপাশি কোভিড পরীক্ষা এবং টিকাকরণ দেওয়ার জন্য হাসপাতালের পরিকাঠামোগত প্রস্তুতি নিয়েও নিশ্চিত করতে বলা হয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget