এক্সপ্লোর

Call Center Fraud: কল সেন্টার থেকে বিদেশি গ্রাহকদের প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

Fraud: গতকাল গভীর রাতে হানা দেয় সিআইডির ও পুলিশের যৌথ দল। ধৃতদের ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

বেলুড়: অবৈধ কল সেন্টার (Call Center) থেকে বিদেশি গ্রাহকদের প্রতারণার অভিযোগ। হাওড়ার (Howrah) বেলুড় (Belur) থেকে গ্রেফতার করা হল অমিত কুমার ও সুমন মণ্ডল নামে দুই যুবককে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও ৭০ হাজার টাকা। বেলুড় স্টেশন রোডের একটি বাড়িতে চলত কল সেন্টারটি। গতকাল গভীর রাতে হানা দেয় সিআইডির ও পুলিশের যৌথ দল। ধৃতদের ১০ দিনের সিআইডি (CID) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

প্রাক্তন ডিআইজিকে প্রতারণা:  এই একই দিনে ক্রেডিট কার্ড আপডেট করানোর নামে প্রাক্তন ডিআইজিকে এক লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। হাওড়ার জগাছা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

একের পর এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করছে পুলিশ। আর প্রাক্তন এক পুলিশ কর্তাই প্রতারকদের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা হারালেন! প্রাক্তন DIG-কে ক্রেডিট কার্ড আপডেট-এর প্রস্তাব দিয়ে প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৪০ হাজার টাকা। রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি রমেশচন্দ্র গৌড়ের দাবি,এপ্রিল মাসে একটি অচেনা নম্বর থেকে ফোন পান। 

ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তিকে ক্রেডিট কার্ড আপডেট করতে বলেন। অবসরপ্রাপ্ত পুলিশকর্তার মোবাইল ফোনে পাঠানো হয় OTP।  সেই OTP অভিযুক্তকে জানানোর পরই ফোন কেটে দেয় সে। অভিযোগ, এর কিছুক্ষণ পরই রমেশচন্দ্র গৌড়ের ক্রেডিট কার্ডের তথ্য কাজে লাগিয়ে তুলে নেওয়া হয় ১ লক্ষ ৪০ হাজার টাকা। 

গত ১৯ এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন DIG।  পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পারেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার টাকা সরিয়ে ফেলা হয়েছে হাওড়ার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। তদন্তে দেখা যায়, সেই অ্যাকাউন্টটি ভুয়ো নথি দিয়ে খোল হয়েছিল।  যে মোবাইল ফোন থেকে প্রাক্তন DIG-কে ফোন করা হয়েছিল, সেটিও ট্র্যাক করা শুরু হয়। 

অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে শনিবার ভোরে হাওড়ার জগাছা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকাশ সিংকে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে একাধিক প্রতারণা করেছে।  আরও কেউ তার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা: রেলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সত্যপুরের ঘটনা। অভিযোগ, রেলে চাকরি দেওয়ার টোপ দিয়ে আড়াই বছর আগে ৫ লক্ষ টাকা নেন তৃণমূল নেতা। ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা এদিন তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর করেন। পরে ডেবরা থানার পুলিশ গিয়ে আক্রান্তকে উদ্ধার করে। টাকা নিয়ে কলকাতায় একজনকে দিয়েছিলাম। আমি কমিশনের জন্য কাজ করেছি। দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। বর্তমানে তৃণমূলের সঙ্গে যুক্ত নয় অভিযুক্ত। পুলিশকে বলেছি গ্রেফতার করতে। প্রতিক্রিয়া তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতির। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget