এক্সপ্লোর

West Burdwan News: তোলাবাজিতে 'ধাক্কা' কাজে, তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় সরকারি বরাত পাওয়া সংস্থা

Extortion Allegation Against TMC Workers: জোর করে তোলা আদায়ের অভিযোগে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের কালাঝরিয়ায়। অভিযোগের তির তৃণমূল নেতাকর্মীদের দিকে। হীরাপুর থানায় এই মর্মে অভিযোগও জানানো হয়েছে বলে খবর।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: জোর করে তোলা আদায়ের (extortion) অভিযোগে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের (west burdwan) কালাঝরিয়ায়। অভিযোগের তির তৃণমূল নেতাকর্মীদের (tmc)দিকে। হীরাপুর (hirapur) থানায় এই মর্মে অভিযোগও জানানো হয়েছে বলে খবর। 

অভিযোগের কারণ কী?

স্থানীয়রা জানাচ্ছেন, নাব্যতা বাড়াতে রাজ্য সরকার দামোদর নদ ড্রেজিং করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার এক বেসরকারি ঠিকাসংস্থা ওয়েষ্ট বেঙ্গল মিনারেল অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের থেকে কাজটির বরাত পেয়েছে। হীরাপুরের কালাঝরিয়া এলাকায় ড্রেজিংও চলছে। কিন্তু সংস্থার বিজনেস ম্যানেজার অনুজ শর্মার অভিযোগ, গোটা প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে। তোলা বাবদ দু থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত চাওয়ার অভিযোগও এনেছেন তিনি। অনাদায়ে সংস্থার লোকজনদের মারধোর থেকে মেশিন তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে বলে দাবি বিজনেস ম্যানেজারের। গ্রামবাসীদের একাংশকেও এতে ব্যবহার করা হচ্ছে। ড্রেজিং করে যে বিপুল বালি উঠছে তা লরি করে নিয়ে যাওয়ার সময়ও রাস্তায় দাঁড় করিয়ে তোলাবাজি করা হচ্ছে। কখনও রাস্তার উপর বাঁশ ফেলে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি সংস্থার। যদিও স্থানীয়দের অভিযোগ, ড্রেজিংয়ের নামে বালি লুট হচ্ছে। 

কোথায় বাধা?

সংস্থার বিজনেস হেডের দাবি, বর্ষার সময় বালুচরের ড্রেজিংয়ের কাজ বন্ধ করা যায় না। শহরের বন্যা পরিস্থিতি রোধ করা ও নদীর গতিপথ স্বাভাবিক রাখার জন্যই ড্রেজিং এর কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু তাতেই বাধা। যে সাত জনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের এক জন তৃণমূলের নেতা। নাম সহদেব লায়েক। এ ব্যাপারে তাঁর উত্তর চাওয়া হলে বলেন, 'আমরা কোনও রকম তোলা চাইনি। কাজও বন্ধ করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। হীরাপুর থানার পুলিশ জানেন কারা ওখানে তোলা তোলে।' তৃণমূল জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের আবার বক্তব্য, তাঁদের কাছে তোলাবাজির কোনও খবর নেই। সুর চড়িয়েছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর কটাক্ষ, 'দলটার নাম তৃণমূল নয়, তোলামূল হয়ে গিয়েছে।'

আরও পড়ুন:অদূর ভবিষ্যতে নতুন অনেক শিল্প আর চাকরি পাহাড়ে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget