এক্সপ্লোর

Mamata Banerjee : অদূর ভবিষ্যতে নতুন অনেক শিল্প আর চাকরি পাহাড়ে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee in Darjeeling : ‘এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি’। পাহাড়ের মানুষের জয়গান গেয়ে মুখ্যমন্ত্রী বললেন, ' পাহাড়ের মানুষ যা করতে পারেন, অনেকেই পারেন না’।

দার্জিলিং  :  ‘পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায় ... সেই কারণেই পাহাড় জিটিএ চায়’। মঙ্গলবার পাহাড়ে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দার্জিলিঙে ম্যাল চৌরাস্তার অনুষ্ঠানে পাহাড়ের মানুষের জন্য একগুচ্ছ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন, আগামীদিনে শিল্প থেকে শিক্ষা, সবক্ষেত্রেই প্রচুর  উন্নয়ন হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে পাহাড়। জিটিএ-র রাশ হাতে নিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা।  
 জিটিএকে ৭ হাজার কোটি টাকা দিয়েছি: মমতা
মঙ্গলবার শৈলশহরের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। বললেন, ‘এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি’। পাহাড়ের মানুষের জয়গান গেয়ে মুখ্যমন্ত্রী বললেন, ' পাহাড়ের মানুষ যা করতে পারেন, অনেকেই পারেন না’। 
মুখ্যমন্ত্রীর দাবি, ‘গত ১০ বছরে আমরা জিটিএকে ৭ হাজার কোটি টাকা দিয়েছি, পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নয়ন হবে’। কথা দিলেন , পাহাড়ে যাঁরা ফুটপাথে ব্যবসা করেন, তাঁদের দোকান তৈরি করতে সাহায্য করবে সরকার। দার্জিলিঙে নতুন শহর, ইন্ডাস্ট্রিয়াল, হাব, শপিং মল, রেস্তোরাঁ তৈরি হবে। পাশাপাশি উন্নয়নের হাসি হাসবে কালিম্পং, কার্শিয়ঙও। 
শৈলশহরের অন্যতম আকর্ষণ মিরিকের জন্য ইকো ট্যুরিজম প্রকল্প তৈরি করা হবে।
আরও পড়ুন :

' এভাবে হিন্দুদের অপমান করা যায় না ' কালী-মন্তব্যে মহুয়াকে একহাত নিলেন শুভেন্দু

মংপুতে হিল ইউনিভার্সিটি তৈরি হচ্ছে : মমতা
পাহাড়ের মানুষরা অনেকেই উচ্চশিক্ষার জন্য নেমে আসেন সমতলে। তাঁদের অনেকেই চান হোম টাউনে থেকে পড়াশোনা করতে। মুখ্যমন্ত্রী জানালেন,  মংপুতে হিল ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। 
দার্জিলিঙে শিল্পের প্রচুর সম্ভাবনা আছে, সেগুলি বাস্তবায়িত করতে হবে, বললেন তিনি। জানালেন, দার্জিলিঙের চা বাগানে হোমস্টে করার পরিকল্পনা রয়েছে। আইটি ইন্ডাস্ট্রির জন্য দার্জিলিং সবথেকে ভাল জায়গা। আপনারা শান্তি বজায় রাখলে আইটি ইন্ডাস্ট্রিকে দার্জিলিঙে আসতে অনুরোধ করব। 
পাহাড়ে ২০২৪-এর মধ্যে প্রত্যেক বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেবে রাজ্য সরকার, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। চা বাগান শ্রমিকদের মজুরি আমাদের সরকার বাড়িয়ে দিয়েছে। শৈলশহরে তৈরি হচ্ছে পানীয় জলের প্লান্ট। 
 বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget