এক্সপ্লোর

Fraud Case: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

South 24 Parganas News: আর্থিক প্রতারণার অভিযোগে আটক সোনারপুরের হোমিওপ্যাথি চিকিৎসক উত্তম মুখোপাধ্যায় ও তাঁর ছেলে অর্ণবকে গ্রেফতার করল পুলিশ।

রঞ্জিত হালদার, সোনারপুর: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার (Fraud Case) অভিযোগে সোনারপুরের (Sonarpur) হোমিপ্যাথি চিকিত্‍সক (Homeopathy Physician) ও তাঁর ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, প্রচুর জাল নথি এবং ভুয়ো নিয়োগপত্র। এই চক্রে আরও কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ (Police)।

আর্থিক প্রতারণার অভিযোগে আটক দুই: অভিযোগ, বলা হয়েছিল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন (Administrative Building), নবান্নে (Nabanna) চাকরি হবে। প্রত্যেকটা চাকরিই হবে রাজ্যের মন্ত্রীদের কোটায়। এমনই সরকারি চাকরির লোভ দেখিয়ে, আর্থিক প্রতারণার অভিযোগে আটক সোনারপুরের হোমিওপ্যাথি চিকিৎসক উত্তম মুখোপাধ্যায় ও তাঁর ছেলে অর্ণবকে গ্রেফতার করল পুলিশ। ধৃত এই বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার নামে ১৫৬ জনের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দু’জনে।

বাবা-ছেলের প্রতারণা চক্র: সম্প্রতি নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য উত্তাল। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার। এরমধ্যেই সামনে এল সরকারি চাকরি দেওয়ার নামে বাবা-ছেলের প্রতারণা চক্র! তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবার ধৃতদের বৈকুণ্ঠপুরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। এরপর খবর পেয়ে পুলিশ এসে দু’জনকে আটক করে সোনারপুর থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বাড়ি থেকে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে। তারমধ্যে রয়েছে নবান্ন লেখা খামে বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্ট লেটার। এছাড়াও তিনটি মোবাইল এবং নগদ ২২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে পুলিশ ও প্রাথমিকে চাকরি হওয়ার লোভে, দিয়েছিলেন ২৪ লক্ষ ৩০ হাজার টাকা। অথচ হয়নি চাকরি। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বীরভূমের মুরারইয়ের হিয়াতনগরে বাসিন্দা, তৃণমূলেরই একদা সক্রিয় এক কর্মী। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। যদিও অভিযুক্ত আনাই শেখ বলেন, “আমি তো কিছু জানি না। আমি মুর্খ মানুষ। আমি কিছু জানি না। আমার তো চাকরি দেওয়ার ক্ষমতাই নেই। উনি তো অপহরণ কেসে জড়িত। আমি সাক্ষী দিয়েছিলাম। তাই আমায় জড়িয়ে দিচ্ছে।’’ বর্তমানে, রামপুরহাটের এসডিও অফিসে তিন জনের বিরুদ্ধে ফের অভিযোগ জানিয়েছেন এই ব্যক্তি।

আরও পড়ুন: Purulia News: কাজে পুনর্বহালের দাবি, পুরুলিয়ার হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget