এক্সপ্লোর

Purulia: ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেশিন চুরির অভিযোগ

Jhalda Block Primary Health Center: জানা যায়, খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা দামের পিসি ওয়ার্কস্টেশন (পিসি ওয়ার্কস্টেশন ) এবং ইন্টারকানেকটিং ক্যাবল (Interconnect Cable)।

সন্দীপ সমাদ্দার, ঝালদা: ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (Jhalda Block Primary Health Center) থেকে মেশিন চুরির অভিযোগ। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় ঝালদা থানায় (Jhalda Police Station)।

জানা যায়, খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা দামের পিসি ওয়ার্কস্টেশন (পিসি ওয়ার্কস্টেশন ) এবং ইন্টারকানেকটিং ক্যাবল (Interconnect Cable)। এই সরঞ্জাম দেখভালের দায়িত্বে ছিলেন রেডিও ডায়াগনোসিস (Radio Diagnosis) সেলিমা সরেন। জানা যায়, হাসপতালের এক্সরে রুমে  (X-Ray Room) ছিল এই মেশিন। গত মাসের ৯ তারিখ থেকে এই মেশিনটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরই হাসপতালের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বি এম ও এইচ (BMOH) দেবাশিস মণ্ডল স্থানীয় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে সেলিমা সোরেনকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কারণ এই মেশিন দেখভালের দায়িত্বে ছিলেন সেলিমা সোরেনই।

যায় বিরূদ্ধে অভিযোগ সেই সেলিমা সরেন অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুণাল কান্তি দে । এদিকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সরকারি জিনিসপত্র চুরি যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা বিষয়ে উঠছে প্রশ্ন। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন, তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।

উল্লেখ্য, গত বছর বড়দিনের রাতে হাওড়ার উলুবেড়িয়ায় খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরি হয়। যদুবেড়িয়া এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সপরিবারে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দেশের বাড়িতে যান পুলিশ কর্মী। পাশের বাড়িটিও ফাঁকা ছিল। অভিযোগ, ঘটনার আগের রাতে দুটি বাড়িতে ঢুকে আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। এরপর পরের দিন সকালে চুরির ঘটনা সামনে আসে। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ।

আরও পড়ুন: Covid Update: সঙ্কটে কোভিড যোদ্ধারাই, উদ্বেগের একই ছবি নদিয়া, মুর্শিদাবাদ থেকে মালদায়

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget