এক্সপ্লোর

Covid Update: সঙ্কটে কোভিড যোদ্ধারাই, উদ্বেগের একই ছবি নদিয়া, মুর্শিদাবাদ থেকে মালদায়

সংখ্যাটা ক্রমেই বাড়ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ, করোনার সঙ্গে সাধারণ মানুষের লড়াইয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন যাঁরা, পরপর করোনা আক্রান্ত হচ্ছেন সেই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরাই। 

সুজিত মণ্ডল, রাজীব চৌধুরী ও করুণাময় সিংহ, নদিয়া, মুর্শিদাবাদ থেকে মালদা: পরপর আক্রান্ত হচ্ছেন করোনা যোদ্ধারা (Covid Worrior)। উদ্বেগের একই ছবি নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad) থেকে মালদায় (Malda)। স্বাস্থ্য পরিষেবা (Health Service) বেহাল হওয়ার আশঙ্কা জেলায় জেলায়। 

সংখ্যাটা ক্রমেই বাড়ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ । কারণ, করোনার সঙ্গে সাধারণ মানুষের লড়াইয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন যাঁরা, পরপর করোনা আক্রান্ত হচ্ছেন সেই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরাই (Health Worker)। 

কলকাতা (Kolkata) থেকে জেলা (District), দুশ্চিন্তার ছবিতে ফারাক নেই। নদিয়ার (Nadia) কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতাল।

চিকিৎসক, পড়ুয়া, নার্স সহ একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মোট আক্রান্ত ৪৭ জন। তারমধ্যে ৩২ জন ডাক্তারি পড়ুয়া, ১০ জন চিকিৎসক ও ৫ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। 

উদ্বেগের একই ছবি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ (Murshidabad Medical College) হাসপাতালেও। সেখানে ১জন অ্যাসিস্ট্যান্ট সুপার, ৯ জন চিকিৎসক ও ১০ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ৮ জন স্বাস্থ্যকর্মীও। বহরমপুর কোভিড হাসপাতালে ১ চিকিৎসক ও ২ নার্স সহ মোট ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্ত ২৭ জন।  মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, বহরমপুর সদর হাসপাতালকে করোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। পরিসংখ্যান বলেছে। 

এদিন জেলায় ফের মাস্ক পরাতে পুলিশি অভিযান চলে। বেশ কয়েকজনকে ধরপাকড়ও করা হয়। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও থাবা ক্রমশ চওড়া করছে ভয়ঙ্কর ভাইরাস। 

হাসপাতাল সূত্রে খবর, সেখানের ৪ জন চিকিৎসক সহ ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মালদা মেডিক্যালে ভর্তি রয়েছেন ২জন করোনা আক্রান্ত। এ দিকে, করোনা আক্রান্ত হয়েছেন মালদার ডিআইজি অলোক রাজোরিয়া। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সহ আক্রান্ত হয়েছেন ১৫জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget