এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে!

Dengue Kolkata: পুজোর মুখে আশঙ্কা বাড়িয়েই চলেছে ডেঙ্গি। হাওড়া জেলায় ৩ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য দফতরের (Health Department) তথ্য অনুযায়ী, রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজারের দিকে এগোচ্ছে। অথচ কেন্দ্রীয় পোর্টালে সেই সংখ্যাটা মাত্র ২৩৯! গত মে মাসে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল, অগাস্টের (August) শেষেও তা একই রয়েছে! আর তা নিয়েই উঠেছে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ। শুরু হয়েছে তরজা।

পুজোর মুখে আশঙ্কা বাড়িয়েই চলেছে ডেঙ্গি। হাওড়া জেলায় ৩ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু। অগাস্টের প্রথম সপ্তাহে কালীঘাটের (Kalighat) মহিম হালদার স্ট্রিটের বাসিন্দা এক বালকের মৃত্যু হয় ডেঙ্গিতে। রবিবার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে হরিদেবপুরের (Haridevpur) এক বাসিন্দার।            

মশাবাহিত রোগে মৃত্যুর তালিকা যখন দীর্ঘ হচ্ছে। ঠিক তখনই ফের ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। দেশের সাম্প্রতিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোলের সরকারি ওয়েবসাইটে গত মে মাস পর্যন্ত প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩৯ জন।                           

আরও পড়ুন, ইন্ডেন গ্যাসের সার্ভার সমস্যা, গোটা দেশে ব্যাহত পরিষেবা

আবার ৩১ অগাস্ট পর্যন্ত প্রকাশিত রিপোর্টেও দেখা যাচ্ছে, বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সেই একই। যে রাজ্য সরকারের পাঠানো তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল। অথচ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। তাহলে কি রাজ্য কেন্দ্রকে ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য দেয়নি? নাকি কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপডেট করা হয়নি?                                                                                                

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "রাজ্য সরকার তো তথ্য গোপন করছে। তথ্য গোপন করে রাজ্যের পরিস্থিতি ভাল দেখানোর চেষ্টা করা হচ্ছে।" চিকিৎসক ও তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "ঠিক সময়ে সঠিক তথ্যই রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার তথ্য গোপন করে না। কেন্দ্রীয় সরকারই বরং কোভিডের সময় তথ্য গোপন করেছে।" 

তথ্য গোপনের অভিযোগ ঘিরে তরজা চলছেই। ডেঙ্গি নিয়ন্ত্রণে আসবে কীভাবে, চিন্তা সেটাই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget