এক্সপ্লোর

Coal Scam Case: পুলিশ-মাফিয়া যোগসাজশেই কয়লা পাচার! ED-র স্ক্যানারে ১০ জন পুলিশ অফিসার!

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, কয়লা পাচার দুর্নীতির তদন্তে যে সব তথ্য উঠে আসছে, তাতে ওই সব থানার দায়িত্বে থাকা বিভিন্ন অফিসারের যোগসূত্র মিলেছে।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচার দুর্নীতি মামলার তদন্তে মনোরঞ্জন মণ্ডলের পর ED-র স্ক্যানারে এবার আরও ১০ জন পুলিশ অফিসার। 

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমনই খবর মিলেছে। রাজ্যের কয়লা শিল্পাঞ্চলে, কুলটি, দুর্গাপুর, রানিগঞ্জ সহ বিভিন্ন থানায় আগে কোন কোন অফিসার দায়িত্বে ছিলেন এবং এখন কোন কোন অফিসার দায়িত্বে রয়েছেন? নাম সহ যাবতীয় তথ্য জানতে চেয়ে সম্প্রতি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের CP-কে চিঠি দিয়েছে ED। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, কয়লা পাচার দুর্নীতির তদন্তে যে সব তথ্য উঠে আসছে, তাতে ওই সব থানার দায়িত্বে থাকা বিভিন্ন অফিসারের যোগসূত্র মিলেছে। আদালতে জমা দেওয়া রিপোর্টে ED আগেই দাবি করেছে, পুলিশ-মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট।

সেখানে কয়লা পাচারে প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল। দুর্গাপুরের বাসিন্দা ওই পুলিশ অফিসারকে ED-র তরফে ৪ বার চিঠি দেওয়া হলেও, এখনও তিনি একবারও হাজিরা দেননি। ED-র খাতায় পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল এখন পলাতক।

এর আগে কয়লা পাচার মামলায় বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল সন্ধান চেয়ে এবার আসানসোল কমিশনারেটের দ্বারস্থ হচ্ছে ED। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এই মর্মে চিঠি পাঠানো হচ্ছে আসানসোল কমিশনারেটে। এর আগে কয়লাকাণ্ডে ৩ বার ED-র নোটিস পেয়েও হাজিরা দেননি বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল।

সূত্রের খবর, তাঁকে খাতায় কলমে পলাতক দেখিয়ে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে জমা পড়েছে ED-র রিপোর্ট। এর আগে কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে জমা দেওয়া রিপোর্টে ED দাবি করে, পুলিশ-মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট।                                     

 সেখানে কয়লা পাচারে প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল, পরে যাঁকে বদলি করা হয় বুদবুদ থানায়। এবার মনোরঞ্জন মণ্ডল কোথায় গা ঢাকা দিয়েছেন জানতে চেয়ে আসানসোল কমিশনারেটকে চিঠি দিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি।                                                              

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget