এক্সপ্লোর

Malda: প্রকল্প হয়নি, টাকাও 'লোপাট', মালদায় ১০০ দিনের প্রকল্পে নয়া অভিযোগ

100 Days Work:গোটা ঘটনায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের বাবুপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের।

করুণাময় সিংহ, মালদা: সব ঠিক থাকলে নতুন বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে একশো দিনের প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল মালদায়। সম্প্রতি ১০০ দিনের প্রকল্প ঘিরে তীব্র তরজা শুরু হয়েছিল তৃণমূল-বিজেপির মধ্যে। একশো দিনের প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলাও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতেই সামনে এল ওই প্রকল্পে টাকা লোপাটের অভিযোগ। অভিযোগের তির উঠেছে পঞ্চায়েত প্রধান ও কর্মীদের একাংশের বিরুদ্ধে। গোটা ঘটনায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের বাবুপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের। মালদার জেলাশাসক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।   যদিও দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী।

পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে। কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প নিয়েও শাসক-বিরোধী সংঘাতও চরমে! ঠিক এই আবহেই, ১০০ দিনের কাজে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল মালদায়।

কাদের বিরুদ্ধে অভিযোগ?
কাঠগড়ায় গাজোলের তৃণমূল পরিচালিত বাবুপুর পঞ্চায়েতের প্রধান। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে গ্রামবাসীরা জানাচ্ছেন, ২০২০-২১ অর্থবর্ষে, ১০০ দিনের কাজের মাধ্যমে ড্রাগন ফল ও কলা চাষের প্রকল্প নেওয়া হয়। কিন্তু তাঁদের অভিযোগ, আদৌ কোনও কাজ হয়নি। তার বদলে প্রকল্পের বরাদ্দ টাকা, পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূলের একাংশ আত্মসাৎ করে নিয়েছেন।

যদিও, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা ওবায়দুর হক। তিনি বলেন, 'সরকারি নিয়ম মেনে সমস্ত কাজ করা হয়েছে। টাকা আত্মসাৎ-এর অভিযোগ ভিত্তিহীন। বিরোধীরা চক্রান্ত করে বদনাম করার ষড়যন্ত্র করছে।'

বিজেপির অভিযোগ:
পদ্ম শিবিরের অভিযোগ, মালদায় সরকারি প্রকল্পে ২৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। মালদা দক্ষিণের বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'কেবলমাত্র বাবুপুর গ্রাম পঞ্চায়েত নয়, জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতে ২৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই নিয়ে আমরা আদালতের দারস্থ হব।'

কী বলছে তৃণমূল:
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, 'দল বড় হয়েছে অনেকেই ঢুকে পড়েছে। তবে কেউ অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দল পাশে দাঁড়াবে না।'

আরও পড়ুন: দলে থেকে কুৎসা করলে মিলবে না পঞ্চায়েতের টিকিট, হুঁশিয়ারি তৃণমূল নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget