এক্সপ্লোর

North 24 Parganas: দলে থেকে কুৎসা করলে মিলবে না পঞ্চায়েতের টিকিট, হুঁশিয়ারি তৃণমূল নেতার

Basirhat TMC: দলে অন্তর্দ্বন্দ্বের কারণেই এমন বক্তব্য রাখতে হচ্ছে, কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  কারও নামে সুপারিশ করলে কিম্বা, কারও নামে কুত্‍সা রটিয়ে, অপপ্রচার করলে, মিলবে না পঞ্চায়েতের টিকিট। ভোটের আগে, কড়া বার্তা, বসিরহাটের তৃণমূল নেতার।

কী বলেছেন নেতা?
বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান এটিএম আবদুল্লা রনি বলেন, 'নিজের দলের নেতৃত্বদের সম্বন্ধে অবান্তর কথা যাঁরা বলছেন, মনে করছেন, তাঁদেরকে পরিচয়ে আমি তৃণমূলের টিকিটটা পেয়ে যাব, আমি মাতব্বর হব। আমরা এই দুই শিবিরের লোকেদের জন্য বলছি, যাঁরা সুপারিশ করতে আমাদের কাছে আসবেন, যে নামগুলো আমাদের কাছে সুপারিশ করবেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সেই নামগুলো প্রার্থী হবে না।'

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা। ফলে রাজনৈতিক দলগুলির কাছে সেভাবে আর সময় নেই। এরই মাঝে, পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া নিয়ে সতর্কবার্তা শোনা গেল, বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা এটিএম আবদুল্লা রনিকে।

সম্প্রতি, বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় ছিল তৃণমূলের সভা। সেই সভা থেকেই তৃণমূল নেতার হুঁশিয়ারি, কারও নামে সুপারিশ, কিম্বা কোনও নেতার নামে কুত্‍সা রটালে, টিকিট তো মিলবেই না, উল্টে দলে তাঁর সম্মানের জায়গাটাও থাকবে না। এর পরে প্রাক্তন বিধায়ক বলেন, 'জেলা সভাপতির নির্দেশ মতো কথা বলেছি। কর্মীদের নিয়ে দল বেঁধে আমাকে প্রার্থী করা হোক, এটা বলা যাবে না। আর দ্বিতীয়ত একে অপরকে নিয়ে সমালোচনা করলে, ঘোলাটে আবহাওয়া তৈরি করলে দল বহিষ্কার করবে। আর যাঁরা টিকিট পাবেন না, দরজা খোলা আছে, অন্য কোথাও চলে যান।'
 
বিজেপির কটাক্ষ:
বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ বলেন, 'এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ফল। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই গোষ্ঠী কোন্দল বেড়ে যাবে। তাই এ কতটা বখরা পাবে সেই প্রতিযোগিতা চলছে গোষ্ঠী কোন্দল ঠেকাতে পারবে না। সাকচুঁড়াতে গুলি চলেছে আগামী দিনে আরও ভয়ংকর পরিস্থিতি হবে।'

বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, 'দল সিস্টেমের মধ্যে চলে। দলের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য তিনি যে কথা বলেছেন দলের নির্দেশ মত কথা বলেছেন এটা নিয়ে বিচলিত হওয়ার কোন জায়গা নেই। বিজেপির কটাক্ষ তৃণমূল গুরুত্ব দেয় না।'

গত পঞ্চায়েত ভোটে উত্তর ২৪ পরগনায় একচেটিয়া ভাবে ভাল ফল করেছিল তৃণমূল কংগ্রেস। বসিরহাটে প্রায় সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করে তৃণমূল। এখন দেখার আগামী পঞ্চায়েত নির্বাচনে কী হয়।

আরও পড়ুন: নতুন বছরের আগেই সুখবর, জোকা থেকে মেট্রে চালু ডিসেম্বরেই 

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget