এক্সপ্লোর

Midday Meal Controversy: মিড ডে মিলের টাকায় ভোট কর্মীদের ভাতা? অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য নির্ঝর কুণ্ডু বলছেন, নেব না ওই টাকা। বিনা পয়সায় কাজ করব দরকার হলে। কমিশনকে জানাব। কেন্দ্রীয় সরকারকে জানাব।

অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও রুমা পাল, কলকাতা: ফের মিড ডে মিলের (Midday Meal) টাকা অন্য় খাতে ব্য়বহার করার অভিযোগ উঠল। ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।                  

মিড ডে মিল প্রকল্পে স্কুলে একবেলা খেতে পায় ছোট ছোট ছেলেমেয়েরা। সেই তহবিল থেকেই নাকি ভোট কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। 

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য নির্ঝর কুণ্ডু বলছেন, নেব না ওই টাকা। বিনা পয়সায় কাজ করব দরকার হলে। কমিশনকে জানাব। কেন্দ্রীয় সরকারকে জানাব। এর আগে, বগটুইকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য় দিতে পিএম পোষণের টাকা ব্য়বহারের বিস্ফোরক অভিযোগ তোলা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে। 

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাতেও নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা খরচ করে আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার ভোটকর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের তহবিল ব্যবহারের অভিযোগ তুললেন ডিএ আন্দোলনকারীরা।                                                

নির্বাচন কমিশন জানিয়েছে, মিড ডে মিল থেকে ভোটের টাকা বরাদ্দ হয়েছে এমন একটি মেসেজ পেয়েছেন অনেক ভোটকর্মী। এটা কোনও যান্ত্রিক ত্রুটি। যাবতীয় টাকা নির্দিষ্ট তহবিল থেকেই দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

শনিবার পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও কোথাও কোনও সমস্যা হলে ভোট কর্মীরা যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য কন্ট্রোল রুম চালু করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ, শুক্র ও শনিবার দুদিনই চালু থাকবে ভোটকর্মীদের কন্ট্রোল রুম।                                                        

আরও পড়ুন: Panchayat Election 2023: 'ভোটে হারবেন, এখন উপমুখ্যমন্ত্রীত্বের গল্প শোনাচ্ছেন..', শুভেন্দুর পাল্টা কুণাল

সেরা শিরোনাম

Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget