এক্সপ্লোর

Amader Para Amader Samadhan: ২অগাস্ট থেকে, 'আমাদের পাড়া, আমাদের সমাধান',কী সুবিধে মিলবে? ভোটের আগে TMCর মাস্টারস্ট্রোক?

TMC VS BJP : বিজেপির দাবি, পুরোটাই আসলে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি টাকায় তৃণমূলের প্রচার । সরকারি প্রকল্প ঘিরে রাজনৈতিক চাপানউতোর-বাগযুদ্ধ-ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এ রাজ্যে নতুন নয়।

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা : 'পাড়ায় সমাধান' কর্মসূচির ধাঁচেই এবার, 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। ২ অগস্ট থেকে, রাজ্য জুড়ে শুরু হচ্ছে তৃণমূল সরকারের নতুন কর্মসূচি। যেখানে মোট খরচের পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। ২১ সালে, বিধানসভা ভোটের ঠিক আগে, যেমন 'পাড়ায় সমাধান' কর্মসূচি শুরু করেছিল সরকার, ঠিক একই ধাঁচে এবার বুথভিত্তিক কর্মসূচি যেখানে, স্থানীয় ছোট ছোট সমস্য়ার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। চটজলদি সেই সমস্য়া সমাধানের চেষ্টা করবেন সরকারি কর্মীরা! 

তৃণমূলের দাবি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাস্টারস্ট্রোক! পাল্টা বিজেপির দাবি, এই প্রকল্পে আসলে তৃণমূলের দুর্নীতির নতুন মাধ্যম। তৃণমূলের দাবি, সরকারি পরিষেবাকে কার্যত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, তৃণমূল সরকারের এই মডেল নজিরবিহীন! পাল্টা বিজেপির দাবি, পুরোটাই আসলে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি টাকায় তৃণমূলের প্রচার । সরকারি প্রকল্প ঘিরে রাজনৈতিক চাপানউতোর-বাগযুদ্ধ-ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এ রাজ্যে নতুন নয়।

২ অগাস্ট থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি।  ভোটের মুখে এই প্রকল্প, তাই শাসক যেমন কৃতিত্ব নিতে মরিয়া, তেমনই বিরোধীরাও কর্মসূচি শুরু হওয়ার আগে থেকেই রণংদেহী। যে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছিল, DA-র বকেয়া টাকা দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে, তারাই ভোটের আগে শুরু করল 'নতুন প্রজেক্ট'। এবছর দু্র্গাপুজোর জন্য় ক্লাবগুলির অনুদান বেড়ে হচ্ছে ১ লক্ষ টাকা। এর বেলা এত টাকা আসছে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরা। 

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটের মুখে এই সরকারি কর্মসূচির মাধ্যমে আরও বেশি করে বুথগুলিকে টার্গেট করতে চাইছে তৃণমূল?  'বুথ যার ভোট তার' রাজনৈতিক মহলে এই কথা অত্যন্ত প্রচলিত। যে দলের বুথ সংগঠন শক্তিশালী, তারা ভোটে অ্যাডভান্টেজ পায়, রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটাই বলে থাকেন। তাই কি সরকারি প্রকল্পের মধ্য়ে দিয়ে বুথগুলি দুর্ভেদ্য় করতে চাইছে তৃণমূল?  বিজেপি কি আদৌ রাজ্য়ের সব বুথে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পেরেছে? তাই কি বিজেপির দুর্বল জায়গায় আঘাত হানার চেষ্টা করছে তৃণমূল? বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে,
৮০ হাজার বুথের মধ্যে প্রায় ১৭ হাজার বুথে তাঁদের কমিটি গড়ার মতো পরিবেশ নেই। এরপরই বাকি ৬৩ হাজার বুথে ঝাপিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সূত্রের দাবি, এর মধ্যেও মাত্র ৫০ শতাংশ বুথে অর্থাৎ ৩০ হাজারের মতো বুথে কমিটি গড়তে পেরেছে বিজেপি।  বিজেপির এই দুর্বলতার কথা মাথায় রেখেই কি সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে বুথ লেভেলে নিজেদের সংগঠনকে আরও পোক্ত করতে চাইছে তৃণমূল?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget