এক্সপ্লোর

Amartya Sen: হেনস্থা করছে সাম্প্রদায়িক শক্তি! ধর্মীয় ঐক্যে মমতার ভূমিকা নিয়ে যা বললেন অমর্ত্য...

Visvva Bharati: মমতা হিন্দু-মুসলিম ঐক্যের সপক্ষে যে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন, তা ভাল লেগেছে বলে জানান অমর্ত্য।

কলকাতা: হিন্দু-মুসলিম সহাবস্থান দেখেই বড় হয়েছেন। কোনও রকম বিভাজনের নীতিতে বিশ্বাসী নন। তার জন্যই সাম্প্রদায়িক শক্তি তাঁকে হেনস্থা করছে, বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদকে এই মর্মেই ব্যাখ্যা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তবে বাংলায় ক্ষমতাসীন তৃণমূলকে (TMC) সেই গোত্রে ফেললেন না অমর্ত্য। জানালেন, বেশ কিছু দলের মতো তৃণমূলও যে হিন্দু-মুসলিম (Hindu Muslim Unity)ঐক্যের পক্ষে, তা দেখে ভাল ভাল লেগেছে তাঁর। 

সাম্প্রদায়িক শক্তি তাঁকে হেনস্থা করছে, দাবি অমর্ত্যর

জমি বিতর্কে ক'দিন ধরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সংঘাত বাড়ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এমনকি বিতর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে, নোবেলজয়ীর নোবেল পাওয়া নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তী।  এই পরিস্থিতিতে সোমবার শান্তিনিকেতনে অমর্ত্যর বাড়ি 'প্রতীচী'তে গিয়ে জমির কাগজ পত্র তুলে দেন মমতা।

মমতা কাগজ দিয়ে এলেও, বিতর্ক এখানে মিটবে না বলে মনে করছেন অমর্ত্য। আর তার কারণ রাজনীতি বলেই মনে করছেন তিনি। অমর্ত্য জানিয়েছেন, পার্থক্য তো রয়েইছে। রবীন্দ্রনাথ, গান্ধীজি এবং নেহরু যেমন করতেন, তিনি নিজেও  অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পছন্দ করেন তিনি। হিন্দু-মুসলিমে কোনও পার্থক্য করেন না। শান্তিকেতনের পাশাপাশি ঢাকাতেও বড় হয়েছেন। বরাবর হিন্দু-মুসলিমদের কাছাকাছিই থাকতে দেখেছেন। দুই পক্ষের মধ্যে সুহূদ্যতাও ছিল। তাই যাঁরা সাম্প্রদায়িক রাজনীতি করেন, তাঁদের কাছে এই ব্যবস্থা বাঞ্ছনীয় নয়। তাঁদেরই হয়ত এ ব্যাপারে ইচ্ছা থাকতে পারে। 

আরও পড়ুন: Amartya Sen: ‘ভারতরত্ন হোক বা নোবেল, কোনও লোভ নেই, যা খুশি বলতে পারেন’, জানিয়ে দিলেন অমর্ত্য

মমতার কাছ থেকে আশ্বাস পেয়েছেন বটে, কিন্তু বিশ্বভারতীকে নিয়ে তাঁর দুঃখের কারণ রয়েছে বলে জানান অমর্ত্য। তাঁর কথায়, "আমি শান্তিনিকেতনের ছাত্র। এখানে বড় হয়েছি। এখানে হিন্দু-মুসলিমের বিবাদ থাকাটা আমার কাছে অত্যন্ত খেলো জিনিস। সেটার প্রকাশ যদি এখানে ঘটে, আমার দুঃখের কারণ রয়েছে। "

মমতা হিন্দু-মুসলিম ঐক্যের সপক্ষে যে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন, তা ভাল লেগেছে বলে জানান অমর্ত্য। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে যে স্পষ্ট ধারণা প্রকাশ করলেন, তা আমার ভাল লাগল। তৃণমূলই একমাত্রা দল নয়, যারা এটা ভাবে। তবে তারা এটা নিয়ে গভীর ভাবে ভাবছে, তার পরিচয় পেলে ভাললাগার কারণ সত্যিই রয়েছে।"

বিশ্বভারতীকে নিয়ে তাঁর দুঃখের কারণ রয়েছে, জানান অমর্ত্য

এর আগে, মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলো শোরগোল ফেলে দিয়েছিলেন অমর্ত্য। তা অস্বীকার করেননি তিনি। তবে তাঁর দাবি, একমাত্র মমতাই যোগ্য , সেকথা বলিনি আমি। তবে যোগ্যতা রয়েছে ওঁর মধ্যে। অন্য রাজনৈতিক দলও রয়েছে। তারাও চেষ্টা করুক। অসমাপ্রদায়িক রাজনীতির চর্চা করুন। এটা আমার ইচ্ছা এবং সেটা হবে বলেই আশাকরি। ২০২৪-এর লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। সেখানে নির্বাচন নিয়ে কিছু বলতে চাননি অমর্ত্য। তবে সাম্প্রদায়িকতা বিসর্জন দেওয়ার পক্ষপাতী তিনি। তাঁর মতে, রবীন্দ্রনাথ, গাঁধী, নেহরুদের সময় হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে যে জ্ঞান তৈরি হয়েছিল, সেটির মূল্য তাঁর কাছে অনেক। তা যত দিন চালু থাকবে, দেশ ততই লাভবান হবে বলে জানিয়েছেন। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget