এক্সপ্লোর

Amartya Sen : জমি-বিতর্কে স্বস্তি অমর্ত্য সেনের, উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল হাইকোর্টের

Viswa Bharati University : জমি খালির জন্য এস্টেট অফিসার দেওয়া নির্দেশের উপর হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল ।

সৌভিক মজুমদার, কলকাতা : জমি-বিতর্কে স্বস্তি অমর্ত্য সেনের (Amartya Sen), উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। 'জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে হস্তক্ষেপ নয়, 'অমর্ত্য সেনের জমির বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ', জমি খালির জন্য এস্টেট অফিসার দেওয়া নির্দেশের উপর হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল ।

জমি বিতর্কে অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswa Bharati University) কর্তৃপক্ষের মধ্যে আইনি টানাপোড়েন চলছেই। নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের প্রতীচী বাড়ির ১৩ ডেসিমল জমি আগামী ৬ মে-র মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। অমর্ত্য় সেনের বাড়ি, প্রতীচীর গেটে আটকে দেওয়া হয় সেই নোটিস। বিশ্বভারতীর এই উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে গত বৃহস্পতিবার বীরভূম জেলা জজ আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেনের আইনজীবী। আগামী ১৫ মে মামলার শুনানির দিন ধার্য হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।                                                 

আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা, প্রয়াত আশুতোষ সেনের নামে ৯৯ বছরের জন্য ১২৫ ডেসিমল জমি লিজ দেওয়া হয়েছিল ৷ পরবর্তীতে ২০০৫ সালে এই জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন হয়। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে অভিযোগ তোলা হয়, প্রতীচীতে লিজের ১২৫ ডেসিমেল ছাড়াও অতিরিক্ত ১৩ ডেসিমল জমি দখল করে রাখা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা লিজ নিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন।                                                                        

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget