এক্সপ্লোর

Amartya Sen Exclusive: ভারত যে হিন্দুরাষ্ট্র নয়, লোকসভা নির্বাচনে তারই প্রতিফলন: অমর্ত্য

Amartya Sen on Elections: আজই কলকাতায় পৌঁছন অমর্ত্য।

কলকাতা: লোকসভা নির্বাচনের ফলাফল সব হিসেব পাল্টে দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূর, শরিক দলের ভরসায় সরকার গড়তে হয়েছে বিজেপি-কে। বিরোধীরা উঠে এসেছে সুবিধাজনক জায়গায়। ১০ বছর পর লোকসভা বিরোধী দলনেতাকে পেয়েছে। দেশের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের মতামত জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। (Amartya Sen on Elections) ভারত যে হিন্দুরাষ্ট্র নয়, লোকসভা নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে বলে জানালেন। পাশাপাশি, কংগ্রেসেরও সমালোচনা করলেন তিনি। আজই কলকাতায় পৌঁছন অমর্ত্য। (Amartya Sen Exclusive)

প্রশ্ন: ভারতে নতুন সরকার, তৃতীয় বার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। শরিকদের উপর ভর করে প্রথম বার ক্ষমতায় এলেন। এই সরকার, নির্বাচন নিয়ে কী বলবেন?

অমর্ত্য: আগে যা যা কাজ হয়েছে এবং এখনও চলছে, তা হল, কিছু লোককে জেলে পোরা। ধনী-দরিদ্রদের মধ্যে পার্থক্য আরও বেড়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার। রাজনৈতিক দিক থেকেও মুক্তমনা হওয়া দরকার। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। সেটাকে হিন্দুরাষ্ট্রে পরিণত করা সমীচীন নয়।

প্রশ্ন: যে অযোধ্যায় রামমন্দির হয়েছে, সেখানে হেরেছে বিজেপি!

অমর্ত্য: অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে। এর দু'টো দিক আছে। একটা হল, ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা। মহাত্মা গাঁধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়। একই ভাবে, ধনীদের উপর নির্ভরশীলতা বেশি, দরিদ্রদের অবহেলা করার প্রথা চলছে বহু দিন ধরেই এই সরকারে। যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিক ভাবে যাঁরা শক্তিশালী তাঁরা এখনও শক্তিশালী।

প্রশ্ন: একদশক পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ, রাহুল গাঁধী বিরোধী দলনেতা হয়েছেন!

অমর্ত্য: ভারতবর্ষ যে হিন্দুরাষ্ট্র নয়, ভারতীয় ভোটারদের সেই মতের প্রতিফলন ঘটেছে। এই যে বিনা বিচারে লোককে জেলে রাখা...আমি যখন ছোট ছিলাম, আমার কাকা, তুতো ভাইদের অনেকেই জেলে ছিলেন। আমাদের আশা ছিল, ভারত স্বাধীন বলে বিনা বিচারে জে বন্ধ হবে। সেটা যে বন্ধ হল না, তাতে কংগ্রেসেরও দোষ আছে। তারা এটা বদলায়নি। তবে এখনকার বর্তমান সরকার সেটাবে বেশি ব্যবহার করছে। দেশে বেকারত্ব বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য অবহেলিত। স্বাধীনতার পর থেকেই ছিল, এখন আরও বেশি করে দেখা যাচ্ছে। কংগ্রেস এবং বামপন্থী নিয়ে আপত্তির কথা তুলতে পারি। তবে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বর্তমান সরকারের আমলে। আমাদের এই অবস্থার পরিবর্তন করা দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget