এক্সপ্লোর

Miami Plane Crash : ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু

একের পর এক গাড়িতে সজোরে ধাক্কা ! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে আমেরিকার  মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ।


মিয়ামি : ভয়াবহ। গা শিউরে ওঠা ঘটনা।  অবতরণ করেই দিকভ্রষ্ট হল একটি বিমান। রানওয়ে থেকে গেল ছিটকে । বিমান বন্দর পেরিয়ে তা উঠে পড়ল পাশের লেনে । ছুটতে থাকল থাকল এদিক ওদিক। তারপর একের পর এক গাড়িতে সজোরে ধাক্কা ! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে আমেরিকার  মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে । অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে অতিক্রম করে ঘটাল ভয়ঙ্কর দুর্ঘটনা।  

আমেরিকার এই দুর্ঘটনায়  অন্তত ৫ জন নিহত হয়েছেন। আরও ৫ জন আহত। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর । রবিবার স্থানীয় সময়, দুপুর  ২ টো নাগাদ, প্রাইম এয়ার ফ্লাইট ৭৫৯৮ পুয়ের্তো রিকোর একটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামি পৌঁছায়।  মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, অবতরণের পরই বিমানটি বিমানবন্দরের  রানওয়ে অতিক্রম করে উত্তর-পশ্চিম দিকে চলে যায়। এরপর এটি বিমানবন্দরের বাইরের একটি সার্ভিস লেন-ও পেরিয়ে যায়। তারপর একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে। সংঘর্ষের পর বিমানে ভয়াবহভাবে আগুন লেগে যায়। অ্যামাজন কী জানাল ? একটি বিবৃতি প্রকাশ করেছে ই কমার্স সংস্থা।  তাতে জানানো হয়েছে, ওই সংস্থার একটি বোয়িং বিমান  দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আহত বা নিহতর সংখ্যা বলা হয়নি। তবে ওই কার্গো বিমানটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে রাস্তার দিকে ছুটে গেল,তার কারণ জানা যায়নি এখনও।                          
  

মিয়ামি বিমান দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত। দেখা গিয়েছে একটি নীল-সাদা বোয়িং বিমান অবতরণের সময় তির্যক রানওয়ে পেরিয়ে বিমানবন্দরের পাশের রাস্তায় উঠে পড়ে। সেখানে  দাঁড়িয়ে থাকা একের পর এক যানবাহনে প্রবল গতিতে ধাক্কা মারে। পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসা বিমানটি একটি পণ্যবাহী বিমান। সেটি  অ্যামাজনের প্রাইম এয়ারের বিমান। যাত্রীবাহী বিমান হলে ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারত। গাড়িগুলিতে ধাক্কা মারার পর  বিমানটিতে আগুন ধরে যায়। চারিপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।  সঙ্গে সেখানে ছুটে যায় দমকলকর্মীরা। প্রায়  ২০০ জন দমকল কর্মী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাজে নামে প্রায় ৬০টি দমকলের গাড়ি। তবে তারই মধ্যে অন্তত পাঁচ জনের মৃ্ত্যু হয়।   

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget