এক্সপ্লোর

KMC Update: একের পর এক আত্মহত্যা শহরে, এ বার পুরসভাতেই হবে মনের চিকিৎসা, ১৪৪টি ওয়ার্ডে মিলবে পরিষেবা

Kolkata News: মনোরোগের চিকিত্‍সায় নতুন পদক্ষেপ  নিল কলকাতা পুরসভা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মিলবে মনোরোগের চিকিত্‍সা (Psychiatrist)। পুর কর্তৃপক্ষের আশা, এক মাসের মধ্যেই চালু করা যাবে ‘মনের আলো’ নামে এই প্রকল্প। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরসভার (Kolkata Municipal Corporation) চিকিত্‍সকরাই কাউন্সেলিং করবেন। প্রয়োজনে প্রেসক্রিপশনও দেবেন তাঁরা।   

নাগরিকদের মনে আলো ফেরানোর উদ্য়োগ

প্রদীপের নীচে অন্ধকারের মতোই, সাম্প্রতিককালে টালিগঞ্জে একের পর এক মডেল, অভিনেত্রীদের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে (Tollywood Actress Suicide)। পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী, একের পর এক উঠতি অভিনেত্রীর মৃত্য়ুতে আলোড়ন পড়ে গেছে সর্বত্র। ইঁদুর দৌড়ে তাল রাখতে না পেরেই কি এই পরিণতি বেছে নিচ্ছেন অনেকে, এই প্রশ্ন তুলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: SSC Group C: গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি, সিবিআইয়ের হাতে নতুন তথ্য

সেই আবহে মনোরোগের চিকিত্‍সায় নতুন পদক্ষেপ  নিল কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে পুরসভার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে মানসিক সমস্যার কাউন্সেলিং হবে। সেই কাউন্সেলিং করবেন পুরসভার চিকিত্‍সকরা। প্রয়োজনে পুরসভার চিকিত্‍সকরা প্রেসক্রিপশনও দেবেন। 

পুরসভার চিকিত্‍সকদের মধ্যে এখন দু'জন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি চিকিত্‍সকদের মনোরোগের চিকিত্‍সা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, মনো চিকিত্‍সা এবং কাউন্সেলিং প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মনের আলো’। স্বেচ্ছাসেবী সংস্থা ও পুরসভার দু'জন মনোরোগের চিকিত্‍সকের তত্ত্বাবধানে চলছে বাকি চিকিত্‍সকদের প্রশিক্ষণ। 

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পরিষেবা

পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "আমরা একটে সবেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছি।" পুর কর্তৃপক্ষের আশা, এক মাসের মধ্যেই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে চালু করা যাবে এই পরিষেবা। 

সেরা শিরোনাম

আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget