এক্সপ্লোর

SIR : 'কাজ ছেড়ে দিল রহিমার মা',' বাংলাদেশে পালাচ্ছেন পরিচারিকারা' SIR ঘোষণা হতেই ঘরে ঘরে এই ছবি

কারও এলাকায় পরিচিতি 'রহিমার মা' নামে...কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। এরা নাকি অনেকেই এসে বলেছেন, আর থাকা যাবে না এখানে, বাংলাদেশে চললাম!

বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, অমিতাভ রথ, কলকাতা : বিরাটি, বিশরপাড়া, নিউ ব্যারাকপুর। SIR চালু হতেই অনেক গৃহকর্ত্রীরই মাথায় হাত। পরিচারিকা রাতারাতি পাততাড়ি গুটিয়েছেন।  উত্তর ২৪ পরগনার এসব এলাকায় গৃহকর্ত্রীদের অনেকেই দাবি করছেন, হঠাৎ কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন তাঁদের গৃহসহায়িকারা। কারও এলাকায় পরিচিতি 'রহিমার মা' নামে...কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। এরা নাকি অনেকেই এসে বলেছেন, আর থাকা যাবে না এখানে, বাংলাদেশে চললাম! তবে এরা কারা, কোথা থেকে, কবে থেকে, কী অধিকারে এদেশে থাকছিলেন এতদিন, প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। অবাক গৃহকর্ত্রীরাও। 

বিরাটির বাসিন্দা অপালা মিত্র যেমন অবাক তাঁর গৃহসহায়িকা রহিমা-র মায়ের কার্যকলাপে। বললেন, 'আমরা সবাই রহিমার মা বলেই ডাকতাম। একদিন এসে বললেন আমরা কাজ ছেড়ে দেবো। কী সব হচ্ছে আর এখানে থাকা যাবে না। তারপর কাজ ছেড়ে দিয়ে চলে গেল। মাঝে মাঝেই খবরে কী বলছে খোঁজ নিত। তারপর বলত, ডিটেনশন ক্যাম্পে যেতে চান না। চলে যাচ্ছেন।' 

শুধু এই রহিমার মা নন, এমন নানা নামে নানা জায়গায় অংগঠিত ক্ষেত্র , বিশেষত বাড়ি বাড়ি কাজ করা মহিলারা কাজ ছাড়ছেন হু হু করে। যেমন বিরাটিরই গীতিকা বসু বললেন, 'আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করতেন এক মহিলা। কিন্তু কয়েকদিন আগে বলল কাজ করতে পারবে না। সবাই নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। কিছু তো বলার নেই। বলছে ওদের ওখানে যারা থাকতেন সবাই মিলে আস্তে আস্তে বাংলাদেশ চলে যাচ্ছে। এটুকুই আমি জানি।' 

তবে এঁরা কি  বাংলাদেশি অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? পশ্চিমবঙ্গে SIR ঘোষণা হতেই ধরা পড়েছে এমনই টুকরো টুকরো ছবি। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহসহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। আর এই সবকটি ছবিই উঠে এসেছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা, উত্তর ২৪ পরগনা থেকে। এসব উদাহরণ দেখিয়েই তৃণমূলকে নিশানা করে ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'মমতা ব্যানার্জির ভোটব্যাঙ্ক সব পালাচ্ছে! SIR ঘোষণার পরপরই উত্তর ২৪ পরগনায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটি, বিশরপাড়া ও আশপাশের এলাকা থেকে বড় সংখ্যায় গৃহসহায়িকারা হঠাৎ উধাও হয়ে গেছেন। এরকমই একজন মহিলা, যিনি রহিমার মা নামে পরিচিত, ২৫ বছরের ওপরে যিনি বিরাটিতে কাজ করেছেন, SIR ঘোষণার পর উধাও হয়ে গেছেন। যখন স্থানীয়রা খোঁজখবর নিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন। '

এদিকে রবিবার বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার করা হল ৩৫জনকে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget