এক্সপ্লোর

Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন

Tax Rules 2026 : এই নতুন আইনটি ১৯৬১ সালের পুরনো আইনের বদলে আনা হয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আয়কর বিধি ২০২৬: ১লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
  • ITR জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন, সরলীকরণ হয়েছে কর ব্যবস্থা।
  • বেতনভুকদের জন্য ভাতার ঊর্ধ্বসীমা বৃদ্ধি, HRA ছাড়ের পরিধি বাড়ানো হয়েছে।
  • গাড়ি, লোন, শেয়ার বাজার এবং বিদেশে রেমিট্যান্সেও বড় পরিবর্তন।

Tax Rules 2026 : মার্চ মাস শেষ হলেই নতুন অর্থবর্ষ। ১ এপ্রিল, ২০২৬ থেকে ভারতে আয়কর সংক্রান্ত অনেক বড় পরিবর্তন হতে চলেছে। ২০২৫ সালের আয়কর আইন (I-T Act of 2025) বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সম্প্রতি 'আয়কর বিধি ২০২৬' (Income-Tax Rules, 2026) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নতুন আইনটি ১৯৬১ সালের পুরনো আইনের বদলে আনা হয়েছে।

১ ITR জমা দেওয়ার সময়সীমায় বদল
এবার নন-অডিট করদাতাদের জন্য ITR-3 এবং ITR-4 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছে। তবে ITR-1 এবং ITR-2 জমা দেওয়ার শেষ তারিখ আগের মতোই ৩১ জুলাই থাকছে। ট্যাক্স অডিটের সময়সীমাও অপরিবর্তিত (৩১ অক্টোবর)।

২ সরলীকরণ ও ডিজিটাল সুবিধা
দেশের এই কর ব্যবস্থা সহজ করতে নিয়মের সংখ্যা ৩৯৯ থেকে কমিয়ে ১৯০ করা হয়েছে। আয়কর ফর্মের সংখ্যাও ৫১১ থেকে কমিয়ে ৩৩৩ করা হয়েছে। নতুন ফর্মগুলিতে তথ্য আগে থেকেই পূরণ করা থাকবে (Auto-filled), যা করদাতাদের পরিশ্রম কমাবে।  

৩ বেতনভুক কর্মীদের জন্য বিশেষ সুবিধা (পুরনো ট্যাক্স অনুযায়ী)
নতুন নিয়মে বেশ কিছু ভাতার (Allowance) ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে:

মিল কার্ড (Meal Cards): প্রতি বেলার খাবারের জন্য করমুক্ত ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

গিফট কার্ড ও কুপন: বছরে ১৫,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট গিফট কার্ড বা কুপন এখন করমুক্ত।

সন্তানের শিক্ষা ও হোস্টেল ভাতা: শিক্ষা ভাতা প্রতি মাসে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা এবং হোস্টেল ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা (প্রতি শিশু) করা হয়েছে।

এইচআরএ (HRA) ছাড়: এখন থেকে দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের পাশাপাশি আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পুনে শহরেও ৫০% এইচআরএ ছাড় দাবি করা যাবে।

৪. অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন
গাড়ি ও লোন: অফিস থেকে দেওয়া গাড়ির ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী মাসে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা ট্যাক্স ধার্য হবে। তবে ২ লক্ষ টাকার কম লোন বা চিকিৎসার জন্য নেওয়া লোন করমুক্ত থাকবে।

শেয়ার বাজার (STT): ফিউচার অ্যান্ড অপশনস (F&O) ট্রেডারদের ওপর চাপ বাড়বে। ফিউচারের ক্ষেত্রে STT ০.০২% থেকে বেড়ে ০.০৫% এবং অপশনের ক্ষেত্রে ০.১% থেকে বেড়ে ০.১৫% হচ্ছে।

শেয়ার বাইব্যাক (Buyback): ১ এপ্রিল থেকে বাইব্যাক থেকে প্রাপ্ত অর্থ ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য হবে এবং কর দিতে হবে।

বিদেশে রেমিট্যান্স (TCS): বিদেশের ট্যুর প্যাকেজের ক্ষেত্রে TCS কমিয়ে ২% করা হয়েছে। শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও TCS ৫% থেকে কমিয়ে ২% করা হয়েছে।

Frequently Asked Questions

আয়কর বিধি ২০২৬ কবে থেকে কার্যকর হবে?

১ এপ্রিল, ২০২৬ থেকে ভারতে আয়কর সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হবে। এটি ১৯৬১ সালের পুরনো আইনের বদলে আনা হয়েছে।

নন-অডিট করদাতাদের জন্য ITR জমা দেওয়ার শেষ তারিখ কি পরিবর্তন হয়েছে?

হ্যাঁ, নন-অডিট করদাতাদের জন্য ITR-3 এবং ITR-4 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছে।

কর ব্যবস্থা সহজ করার জন্য কি কি পরিবর্তন আনা হয়েছে?

নিয়মের সংখ্যা ৩৯৯ থেকে ১৯০ এবং আয়কর ফর্মের সংখ্যা ৫১১ থেকে ৩৩৩ করা হয়েছে। নতুন ফর্মগুলিতে তথ্য আগে থেকেই পূরণ করা থাকবে।

বেতনভোগী কর্মীদের জন্য কি কি বিশেষ সুবিধা যুক্ত হয়েছে?

মিল কার্ড, গিফট কার্ড, সন্তানের শিক্ষা ও হোস্টেল ভাতা এবং HRA ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। কিছু শহরে HRA ছাড়ের সুবিধা সম্প্রসারিত হয়েছে।

শেয়ার বাজার এবং বিদেশে রেমিট্যান্স সংক্রান্ত কি পরিবর্তন এসেছে?

ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডারদের জন্য STT বাড়ানো হয়েছে। বিদেশে ট্যুর প্যাকেজ, শিক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো অর্থের উপর TCS কমানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget