এক্সপ্লোর

HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 

HDFC Bank Share Price Crash : সপ্তাহের শেষ ট্রেডিং ডেতেও ধরাশায়ী HDFC Bank Share । যার ফলে গত তিন দিনে, খুচরো বিনিয়োগকারীরা (Investment) হারাল ৯,৫০০ কোটি টাকা। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • HDFC ব্যাঙ্কের শেয়ার তিন দিনে ৯,৫০০ কোটি টাকা খুইয়েছে।
  • অস্থায়ী চেয়ারম্যানের পদত্যাগ ও সিইও নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
  • বড় বিনিয়োগকারী LIC, সিঙ্গাপুর সরকার এবং ভ্যানগার্ড ক্ষতিগ্রস্ত।
  • শীর্ষ নেতৃত্বের পরিবর্তন 'রি-রেটিং' প্রক্রিয়া পিছিয়ে দেবে।

HDFC Bank Share Price Crash : ব্যাঙ্কের চেয়ারম্যানের আচমকা পদত্যাগের রেশ কাটল না শুক্রবারও। সপ্তাহের শেষ ট্রেডিং ডেতেও ধরাশায়ী HDFC Bank Share । যার ফলে গত তিন দিনে, খুচরো বিনিয়োগকারীরা (Investment) হারাল ৯,৫০০ কোটি টাকা। 

ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে না !
ভারতের শেয়ার বাজারের এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) মানেই অন্যতম স্তম্ভ। বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত টানা তিন ট্রেডিং ডেতে ব্যাঙ্কের শেয়ারে ব্যাপক পতন লক্ষ্য করা গেছে। শুক্রবার পর্যন্ত হওয়া এই পতনে শুধুমাত্র খুচরো বিনিয়োগকারীদেরই আনুমানিক ৯,৪৭২ কোটি টাকার সম্পদ খুইয়েছে।

কেন এই ধস শেয়ারে ?
ব্যাঙ্কের এই পতনের পিছনে অস্থায়ী চেয়ারম্যান অতনু চক্রবর্তীর পদত্যাগকে ধরা হচ্ছে। সম্প্রতি "ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতার অভাবের" (lack of congruence with personal values and ethics) কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন তিনি। এই পদত্যাগই বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পাশাপাশি আসন্ন এমডি ও সিইও-র পুনর্নিয়োগ নিয়ে অনিশ্চয়তা না কাটায় স্টকের ওপর চাপ রয়েছে। যে কারণে পড়েই চলেছে স্টক।

কী পরিস্থিতি বাজারে, বিনিয়োগকারীদের কতটা ক্ষতি
শুক্রবার সপ্তাহের শেষ দিনে বাজার বন্ধের সময় এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ২.৪১ শতাংশ কমে ৭৮০.৪৫ টাকায় থিতু হয়েছে।

বড় বিনিয়োগকারীদের অবস্থা
মনে রাখতে হবে, এইচডিএফসি ব্যাঙ্কে বড় শেয়ার রয়েছে এলআইসি (LIC), সিঙ্গাপুর সরকার এবং ভ্যানগার্ডের মতো সংস্থাগুলির। এলআইসি-র কাছে বর্তমানে ব্যাঙ্কের ৪.৭৭ শতাংশ শেয়ার রয়েছে। দেশীয় মিউচুয়াল ফান্ডের মধ্যে এসবিআই নিফটি ৫০ ইটিএফ এবং আইসিআইসিআই প্রুডেনশিয়াল লার্জ ক্যাপ ফান্ডের বড় বিনিয়োগ এই পতনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বিনিয়োগকারীদের বিরাট ক্ষতির মুখোমুখি দাঁড় করিয়েছে।

এই বিষয়ে কী বলছে ব্রোকারেজ হাউসগুলি
ব্যাঙ্কে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে বিভিন্ন ব্রোকারেজ হাউজ। 
Axis Securities-এর তরফে বলা হয়েছে, ব্যাঙ্কের শীর্ষ নেতৃত্বের এই পরিবর্তন ব্যাঙ্কের শেয়ারের 'রি-রেটিং' প্রক্রিয়াকে আরও পিছিয়ে দেবে। স্থায়ী চেয়ারম্যান নিয়োগ ও সিইও পুনর্নিয়োগই এখন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারে। 

Antique Stock Broking:  শেয়ারটির ওপর 'Buy' রেটিং বজায় রাখলেও Target Price ১২০০ টাকা থেকে কমিয়ে ১০৯০ টাকা করেছে।

Emkay Global: তাদের মতে, ২০২০ সালের ম্যানেজমেন্ট পরিবর্তন ও ক্রেডিট কার্ড ব্যবসার ওপর আরবিআই-এর নিষেধাজ্ঞার পর থেকেই ব্যাঙ্কটি লড়াই করছে। তবে ম্যানেজমেন্ট আশাবাদী যে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে না।

বিশেষজ্ঞদের মতে: বিনিয়োগকারীরা এখন বোর্ডের স্থিতিশীলতা ও ভবিষ্যতের নেতৃত্ব খুঁজছে। আগামী কয়েক মাস এইচডিএফসি ব্যাঙ্কের স্টকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

HDFC Bank-এর শেয়ারের দামে এই পতনের মূল কারণ কী?

অস্থায়ী চেয়ারম্যান অতনু চক্রবর্তীর পদত্যাগ এবং আসন্ন এমডি ও সিইও-র পুনর্নিয়োগ নিয়ে অনিশ্চয়তা এই পতনের প্রধান কারণ।

শেয়ারের এই পতনের ফলে খুচরো বিনিয়োগকারীদের কী পরিমাণ ক্ষতি হয়েছে?

গত তিন দিনে, খুচরো বিনিয়োগকারীরা আনুমানিক ৯,৫০০ কোটি টাকার বেশি সম্পদ হারিয়েছে।

বড় বিনিয়োগকারীদের মধ্যে কারা HDFC Bank-এর শেয়ার পতনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে?

এলআইসি, সিঙ্গাপুর সরকার এবং ভ্যানগার্ডের মতো সংস্থাগুলির পাশাপাশি এসবিআই নিফটি ৫০ ইটিএফ এবং আইসিআইসিআই প্রুডেনশিয়াল লার্জ ক্যাপ ফান্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রোকারেজ হাউসগুলো HDFC Bank-এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কী বলছে?

ব্রোকারেজ হাউসগুলি মনে করে যে শীর্ষ নেতৃত্বের পরিবর্তন 'রি-রেটিং' প্রক্রিয়া পিছিয়ে দেবে এবং স্থায়ী চেয়ারম্যান ও সিইও নিয়োগ আস্থা ফেরাতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget