এক্সপ্লোর

Amit Malviya: 'হিটলারের বাহিনীর মতো অভিযান, নির্মমভাবে বলপ্রয়োগ', ট্যুইটে ক্ষোভ অমিত মালব্যের

Oppositions Reaction Over TET: গতরাতের ঘটনা ঘিরে সরব হয়েছেন বিরোধীরা। অমিত মালব্য লেখেন, যাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের কাছে আইন মেনেই অবস্থান করছিলেন। 

কলকাতা: করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থান তুলতে পুলিশি অভিযানের কড়া নিন্দা করলেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। তিনি ট্যুইটে লেখেন, হিটলারের বাহিনীর মতো মাঝরাতে অভিযান চালিয়ে, মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ নির্মমভাবে বলপ্রয়োগ করে আন্দোলনরত ২০১৪-র টেট উত্তীর্ণদের তুলে দিয়েছে। যাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের কাছে আইন মেনেই অবস্থান করছিলেন।

শুভেন্দু অধিকারী ট্যুইট: গতরাতের ঘটনা ঘিরে সরব হয়েছেন বিরোধীরা। করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পুলিশ অভিযান চালিয়ে তুলে দেওয়ার ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি?'

দিলীপ ঘোষের বয়ান: করুণাময়ীতে গভীর রাতে পুলিশি অভিযানের কড়া সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'এই সরকার কাজও করতে দেবে না। তার বিরুদ্ধে আন্দোলনও করতে দেবে না। যাঁরা চাকরির জন্য আন্দোলন করছেন, তাঁদের নির্মমভাবে ধাক্কা মেরে তুলে দিয়েছে। তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই।

SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচি: অন্যদিকে করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। আজ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পুলিশও শুরু করে ধরপাকড়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে যখন তোলপাড় রাজ্য, আন্দোলনকারীরা দাবি করেন করুণাময়ীতে পুলিশি অভিযানের পর থেকে নেতৃত্বস্থানীয় ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে পুলিশ সূত্রে জানানো হয়, ওই তিনজন- অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ ও অচিন্ত্য ধাড়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাঁদের রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানায়। এছাড়া প্রায় ১৫০ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়। তবে কোনও মহিলা আন্দোলনকারীরকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে দাবি। মহিলাদের ধর্মতলা, শিয়ালদা ও হাওড়ায় পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি, পুলিশ সূত্রে খবর, যাঁদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছিল, তাঁদের পরে থানা থেকেই জামিন দেওয়া হয়।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget