এক্সপ্লোর

Amit Shah Bengal Visit : নববর্ষের পর ২৫ বৈশাখ, বাঙালির বিশেষ দিনে রাজ্যে শাহ, যাবেন জোড়াসাঁকোয়

রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রবীন্দ্রজয়ন্তীতে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।

কলকাতা : পয়লা বৈশাখের সন্ধিক্ষণে ছিলেন কলকাতায় ( Kolkata ) । পুজো দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। এবার অমিত শাহ ( Amit Shah )  এলেন ২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের ( Rabindranath Tagore ) জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে। পঁচিশে বৈশাখ ফের কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে জোড়াসাঁকো, বিকেলে সায়েন্স সিটিতে 'আমাদের রবীন্দ্রনাথ' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।                    

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজেপি-কে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কটাক্ষ করছে বাম-কংগ্রেসও। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।              

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে তাঁর আসা-যাওয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। ১৪ এপ্রিলের পর আবার  ৮ মে ২ দিনের সফরে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৯ মে, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবেন। জানা গিয়েছে, দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। ওই দিন সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে যোগ দেবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।                               

কথা ছিল সোমবার বহরমপুরের অমিত শাহ সভা করবেন। কিন্তু  শেষ মুহূর্তে সফরসূচি কাটছাঁট হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাদ যায় রাজনৈতিক কর্মসূচি। ফলে, সোমবার বহরমপুরের অমিত শাহর প্রস্তাবিত জনসভা হয়নি।  নবাবের জেলায় হল না ক্ল্যাশ অফ টাইটানস।

                                   

আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

বাঙালির মন জয়ের কৌশল ?

আগামী দিনে ভোটযুদ্ধে সাফল্য পেতে, এটা বাঙালির মন জয়ের কৌশল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই কবিগুরুর অনুষ্ঠানে অমিত শাহ-র যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।                                  

২১-এর ভোটে কাঙ্খিত সাফল্য আসেনি বিজেপির ঝুলিতে। দলের অন্দরেই একাংশ মনে করেন, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজকে এখনও পুরোপুরি কাছে টানা যায়নি। সেই শূন্যতা ভরাট করতেই রবীন্দ্রস্মরণ? প্রশ্ন রাজনৈতিক মহলের। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget