এক্সপ্লোর

Amit Shah : কেন শাহ দেখা করলেন না নিহতের মা-বাবার সঙ্গে, জানা গেল বিজেপি সূত্রে

Amit Shah In Kolkata : যে ইস্য়ুতে উৎসব ভুলে, জুনিয়র ডাক্তারদের অনশনের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ, রাজ্য়ে এসে তা নিয়ে কার্যত নীরব রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ! কেন ?            

সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও জয়ন্ত পাল, কলকাতা : ১৭ ঘণ্টার বঙ্গ সফর। সকলেই তাকিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের দিকে। আশা ছিল, আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মায়ের আবেদনে সাড়া দিয়ে এবার হয়ত দেখা করবেন শাহ। দেখা করা তো দূরের কথা , তাঁর ২৮ মিনিটের বক্তৃতায় আর জি কর প্রসঙ্গ এল মাত্র একবার।  সাকুল্য়ে কয়েক সেকেন্ডের জন্য ! যে ইস্য়ুকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে গেছে, যে ঘটনার প্রতিবাদে অভূতপূর্ব গণ আন্দোলন দেখেছে বাংলা, যে ইস্য়ুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে কার্যত নতিস্বীকার করতে হয়েছে রাজ্য় প্রশাসনকে, যে ইস্য়ুতে উৎসব ভুলে, জুনিয়র ডাক্তারদের অনশনের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ, রাজ্য়ে এসে তা নিয়ে কার্যত নীরব রইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ! কেন ?            

১৮ অক্টোবর, এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। ২২ শে অক্টোবর, অমিত শাহকে চিঠিও লেখেন নিহত চিকিৎসকের বাবা। কিন্তু আর জি কর-কাণ্ডের পর প্রথম রাজ্যে এসে নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গেও দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে কার্যত হতাশ চিকিৎসক মহল। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাম - তৃণমূল। 

এই নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কিছুই বলব না। আবার বললেন, ওটা তো কর্মসূচিই ছিল না। আবার আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, তিনি এত কাজ নিয়ে এসেছিলেন যে, সময় বের করতে পারেননি। পরে হয়ত এই নিয়ে বসবেন সময় বের করে। 

কিন্তু এসব কিছুর মাঝেই বিজেপির একটি সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতে আর জি কর কাণ্ডের তদন্ত হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহর পক্ষে কিছু করা মুশকিল। নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে তিনি দেখা করলে অন্য়রকম ব্য়াখ্য়া হতে পারত। এছাড়াও অমিত শাহের সঙ্গে মা-বাবার সাক্ষাতের পর সিবিআই তৎপর হলে, তৃণমূল বলার সুযোগ পেয়ে যেত, যে বৈঠকের পরই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই সক্রিয়তা।  

আরও পড়ুন :               

 'তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব, বারবার বলছি, কুছভি করেঙ্গে, কুছভি' হুমায়ুনকে মিঠুনের হুঁশিয়ারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget