এক্সপ্লোর

Amit Shah: 'সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে', দলকে সাফ বার্তা শাহর

Panchayat Election: পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ অমিত শাহের।

সন্দীপ সরকার, কলকাতা: সিউড়ির সভা থেকে আগামী লোকসভা ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এবার দলীয় আলোচনা সভায় আসন্ন পঞ্চায়েত ভোট নিয়েও নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কীভাবে লড়তে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন শাহ।

কী বলেছেন অমিত শাহ:
এদিন সিউড়ি সফর সেরে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের। তিনি বলেন, 'সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত স্তরে ঠিকমতো হিসেব না দেওয়ায় বঞ্চিত সাধারণ মানুষ। মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।'

পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ অমিত শাহের। গত পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রবল সন্ত্রাসের অভিযোগ করেছিল বিরোধী দলগুলি। তারপরেও লোকসভা ভোটে ১৮টি আসন পায় বিজেপি। সূত্রের খবর, সেই প্রসঙ্গ তুলে এনেছেন অমিত শাহ। তিনি বলেন, 'গতবার ১৮টি আসন পেয়েছিলাম, এবার বাধা পেলে ৩৮টি পাব।' রাজারহাটে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।


বীরভূমের সভা থেকে একেবারের লোকসভা ভোটের প্রচারের কায়দাতেই অমিত শাহ হুঁশিয়ারি দেন ২০২৪-এর ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, সবাইকে চমকে দিয়ে বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছিল ১৮। কিন্তু, ২১-এর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল, টার্গেট ২০০ পার। শেষ অবধি ৭৭ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। দলবদলের জেরে সংখ্যাটা আরও কমে গেছে। যদিও ৭৭ আসন দিয়ে বাংলার মানুষ বিজেপির দায়িত্ব বাড়িয়েছে বলেই বীরভূমের সভা থেকে উল্লেখ করেন অমিত শাহ। পাশাপাশি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে প্রত্যয়ী অমিতের বার্তা, ১৯-এ বাংলার মানুষ বিজেপির সঙ্গে ছিলেন। আগামী চব্বিশের ভোটে আরও বেশি করে মানুষ পাশে থাকবেন বলেই প্রত্যাশা ।

নববর্ষের আগে রাজ্যে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ (Amit Shah)। অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সভাতে যে সুর শোনা গিয়েছিল তাঁর মুখেই, সেটাই ফিরে আসে পুজো দেওয়ার পরেও। মায়ের কাছে বিজেপির বাংলায় লোকসভা ভোটে সাফল্য প্রার্থনা করেছেন বলেই জানান বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বীরভূমে মানুষের যে উৎসাহ-উদ্দম দেখেছি, তাতে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩৩-র বেশি আসন পাবে বলেই প্রত্যাশা রাখি। দেশেও ৩০০-র বেশি আসন জিতে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারেরই ক্ষমতায় প্রত্যাবর্তন হবে বলেই প্রত্যাশা ঝরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। 

আরও পড়ুন:  'মায়ের চরণে প্রার্থনা বাংলায় ৩৩ ও দেশে ৩০০-র বেশি আসন পাক বিজেপি', দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন অমিত শাহ

সেরা শিরোনাম

Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
CM Suvendu Adhikari-Nitin Gadkari: নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget