এক্সপ্লোর

Infiltration: BSF- এর তাড়ায় মালদা সীমান্তে পালাল অনুপ্রবেশকারীরা, অমিত শাহের মুখেও রাজ্যের অনুপ্রবেশ প্রসঙ্গ, কী বার্তা ?

West Bengal Infiltration Problem: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শনিবার তারকেশ্বরের অনুষ্ঠানে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের প্রসঙ্গ।

Infiltration: মহারাষ্ট্রের কোলাপুরের জনসভা থেকে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন অমিত শাহ। তাঁর মুখে উঠে এল পশ্চিমবঙ্গের কথা। তারকেশ্বরের সভায় নরেন্দ্র মোদির মুখেও উঠে এসেছে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ। আর গতকাল ২০ জুন মালদার সুখদেবপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল BSF এবং গ্রামবাসীরা। 

মালদার সুখদেবপুর সীমান্তে যেদিন অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল BSF এবং গ্রামবাসীরা যেদিন, পেট্রাপোল থানার নবনির্মিত ভবন রাজ্য পুলিশের হাতে তুলে দিল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, সেদিনই মহারাষ্ট্রের কোলাপুরের জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে হুঙ্কার দিলেন অমিত শাহ। তাঁর মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, 'বাংলার জনগণ আমাদের আশীর্বাদ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিজেপির প্রতি ভরসা রয়েছে বাংলার জনগণের। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলার সীমান্ত দিয়ে যেমন অনুপ্রবেশ রুখে দেওয়া হবে, তেমনই দেশের বিভিন্ন জায়গায় থাকা অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে।' 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শনিবার তারকেশ্বরের অনুষ্ঠানে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেছেন, 'প্রথমে কংগ্রেস, তারপর বাম, তারপর তৃণমূল, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে পরিচর্যা করার জায়গায়, সাজানোর বদলে, একে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেওয়া হয়েছে। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য আগের সরকার জমি দেওয়ার যে কাজ দশকের পর দশক ধরে আটকে রেখেছিল, নতুন সরকার তৈরি হতেই সেই কাজও সম্পূর্ণ করার কাজ শুরু হয়েছে।' 

নতুন সরকারের শপথ গ্রহণের ১২ দিনের মাথায়, কেটেছে ১৫ বছরের জটিলতা। অসুরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তরের কাজ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। এদিন তারকেশ্বরের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে আগের তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছিল পেট্রাপোল থানার নবনির্মিত ভবন। দু-হাজার তেইশের নয়ই মে, এই ভবনের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, তৃণমূল সরকার নতুন ভবনে পেট্রাপোল থানা স্থানান্তর করেনি। রাজ্যে এখন বিজেপি সরকার। এই অবস্থায়, শনিবার, সরকারিভাবে পেট্রাপোল থানার নবনির্মিত ভবন রাজ্য পুলিশের হাতে তুলে দিল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 

অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের খাদ্যমন্ত্রীর কড়াবার্তার দিনই, মালদার শুখদেবপুর সীমান্তে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল BSF এবং স্থানীয় গ্রামবাসীরা। এই এলাকায় ১ হাজার ২০০ মিটার এলাকায় সীমান্তে কোনও কাঁটাতার নেই। এই অংশ দিয়েই আঠারো থেকে কুড়ি জনের অনুপ্রবেশকারী দল এপারে আসার চেষ্টা করে। কিন্তু, BSF এবং গ্রামবাসীরা রুখে দাঁড়ালে পিছু হঠে অনুপ্রবেশকারীরা। এই পরিস্থিতিতে সীমান্তে প্রহরা দ্বিগুণ করেছে BSF. গ্রামে টহল দিচ্ছে পুলিশ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget