এক্সপ্লোর

Amit Shah Dilip Ghosh Meet : আবার রাজ্য বিজেপিতে বড়সড় দায়িত্বে দিলীপ? বাড়িতে ডেকে পাঠালেন শাহ

Dilip Ghosh News Update : বৃহস্পতিবার সন্ধে ৭ নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ । শোনা যাচ্ছে, এবার তাঁকে দেওয়া হতে পারে দলের বিশেষ সাংগঠনিক দায়িত্ব। 

শিবাশিস মৌলিক, কলকাতা : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে বিরোধীদের সম্মিলিত মহাজোট 'INDIA' চাপ তৈরির চেষ্টা করছে নরেন্দ্র মোদির ( Narendra Modi )  নেতৃত্বাধীন NDA-র ওপর। এই প্রেক্ষাপটেই জুলাইয়ের শেষাশেষি  বিজেপির ( BJP ) জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন জে পি নাড্ডা ( J P Nadda )। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকা থেকে বাদ যায় দিলীপ ঘোষের নাম। তারপরই শুরু হয়ে যায় নানারকম জল্পনা। তাহলে কি দলে দিলীপের গুরুত্ব কমল ? নাকি আরও কোনও বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি? বৃহস্পতিবার সন্ধে ৭ নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ । শোনা যাচ্ছে, এবার তাঁকে দেওয়া হতে পারে দলের বিশেষ সাংগঠনিক দায়িত্ব। 

এই জল্পনার মাঝেই বৃহস্পতিবার অমিত শাহ দেখা করতে ডাকলেন দিলীপ ঘোষকে। রাজনৈতিক মহলে জল্পনা, হয়ত এবার বড় কোনও দায়িত্ব অপেক্ষা করছে তাঁর জন্য। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন, বাংলায় বিজেপির নজরকাড়া উত্থান ঘটে। ১৯-এর লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতে দল। দিলীপ ঘোষ ( Dilip Ghosh)  নিজেও মেদিনীপুর কেন্দ্রে জেতেন। ২১-এর বিধানসভা নির্বাচনে, বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ হয়। এরপর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হয়। কিন্তু নাড্ডার নতুন তালিকায় তাঁকে আর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদেও রাখা হয়নি। 

এই তালিকা সামনে আসার পরে দিলীপ ঘোষ দাবি করেন,  যাঁরা লোকসভা ভোটে লড়বেন, তাঁদেরকে কেন্দ্রীয় নেতৃত্বে রাখা হয়নি। আপাতত তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবার কি রাজ্য বিজেপিতে বিশেষ কোনও দায়িত্ব দেওয় হবে তাঁকে ? সেটাই ভাবনা অনেকের। 

দিলীপের পদ চলে যাওয়ার পর জল্পনা কল্পনা কম হয়নি। অতীতে বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী থাকার অভিযোগ তুলে বারবার কটাক্ষ শোনা গেছে তৃণমূলের গলায়! এবারও তার অন্যথা হয়নি। মদন মিত্র থেকে ফিরহাদ হাকিম সকলের মুখেই শোনা গিয়েছিল বাঁকা মন্তব্য। তবে সূত্রের খবর, বছর দেড়েক ধরে তাঁর নামে একাধিক নালিশ জমা পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাহলে কি বিজেপির বর্তমান রাজ্য় নেতৃত্বের পথ মসৃণ রাখতেই দিলীপ ঘোষকে ক্ষমতাহীনকরে দেওয়া হল? এই প্রশ্নগুলো উঠছিলই। প্রসঙ্গত বিধানসভা ভোটে বিজেপি ৭৭ এ আটকে যাওয়ার পর নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন বিজেপিরই বর্ষীয়াণ নেতা তথাগত রায়। সেই কথাও উঠে  আসে  আলোচনায়। তারই মধ্যে এল শাহি-আহ্বান।  

আরও পড়ুন :     

 রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? পুঙ্খানুপুঙ্খ জানালেন নিরাপত্তা রক্ষী

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget