এক্সপ্লোর

Amrit Bharat Express: অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেনের মধ্যে বিস্তর পার্থক্য? কোনটিতে টিকিট কাটলে লাভ?

Amrit Bharat Train: বন্দে ভারত ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন এবং এর সুবিধাগুলি যে কোনও বিদেশী ট্রেনের মতো। তবে অমৃত ভারত এক্সপ্রেসও কম কিছু নয়।  

নয়া দিল্লি: সাধারণ মানুষকে কম খরচে যাতায়াতের সুবিধা দিতেই অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) ভাবনা এনেছে কেন্দ্র। মোদির (Narendra Modi) কথায়, আধুনিক অমৃত ভারত ট্রেন, গরিবের সেবার ভাবনায় চালু করা হয়েছে। গরিবের সফর আরামদায়ক হবে। এই কথা ভেবেই ট্রেনের নকশা করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় রেল বছরের পর বছর তার সিস্টেমে অনেক পরিবর্তন করেছে। স্টেশন থেকে শুরু করে ট্রেন, আয়োজনে অনেক পরিবর্তন এসেছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালু করেছিলেন। এই ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন এবং এর সুবিধাগুলি যে কোনও বিদেশী ট্রেনের মতো। তবে অমৃত ভারত এক্সপ্রেসও কম কিছু নয়।  

কী কী আছে এই ট্রেনে? 

  • অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কামরার মধ্যে ১৪টি স্লিপার কোচ ও ৮টি সাধারণ কামরা থাকছে।
  • সফর করতে পারবেন সর্বাধিক ১৮০০ যাত্রী। 
  • দেশে এটিই প্রথম পুশ-পুল ট্রেন অর্থাৎ সামনে ও পিছনে দুটি ইঞ্জিন থাকছে। 
  • ঝাঁকুনি এড়ানোর জন্য দুটি কোচের মধ্যে থাকছে সেমি পার্মানেন্ট কাপলার।
  • প্রতিটি কামরায় থাকছে বায়ো টয়লেট।  
  • এর ভাড়া বন্দে ভারত ট্রেনের চেয়ে অনেক কম হবে। 

একটি অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলাও। মালদা থেকে বেঙ্গালুরু যেতে জেনারেল কোচের ভাড়া ৫২৮ টাকা। স্লিপার কোচের ভাড়া ৯২৫ টাকা। নতুন বছরে ৭ জানুয়ারি থেকে নিয়মিত চলাচল শুরু হবে। প্রতি রবিবার সকাল ৮টা ৫০-এ মালদা থেকে ছেড়ে বেঙ্গালুরু পৌঁছবে মঙ্গলবার রাত ৩টেয়।                              

বন্দে ভারত থেকে কতটা আলাদা? 

বন্দে ভারত এক্সপ্রেস দেশে প্রথম চালু হয় ২০১৯ সালে দিল্লি-বারাণসী রুটে। বসার জায়গা থেকে স্বয়ংক্রিয় আলো- অত্যাধুনিক এই ট্রেনে রয়েছে নানা আকর্ষণীয় ব্যবস্থা। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারলেও, এখন ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। ১ হাজার ১২৮ জন যাত্রী উঠতে পারবেন ট্রেনে। ভেতরে বসার আসন দেখিয়ে এর অন্যতম বৈশিষ্ট, এক্সিকিউটিভ ক্লাসে রিভলভিং চেয়ার, যা ১৮০ ডিগ্রি ঘোরে। ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, শক্তি বাড়াবে দ্রুত, ফের বড় দুর্যোগ দীপাবলির আগেই? জানাল IMD
বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, শক্তি বাড়াবে দ্রুত, ফের বড় দুর্যোগ দীপাবলির আগেই? জানাল IMD
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
South City Complex: সাউথ সিটি আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন
সাউথ সিটি আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget