Amrita Sinha : গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
অমৃতার বাবা-মার বিশ্বাস, এর আগেও জনতার দরবারে অভিযোগ জানিয়ে অনেক পরিবার তাঁদের নিখোঁজ সন্তানকে ফিরে পেয়েছেন।

শিবাশিস মৌলিক, কলকাতা : বুকে মেয়ের ছবি নিয়ে পথে পথে ঘুরছেন বাবা। মনে আশা - কেউ না কেউ মেয়ের সন্ধান দিতে পারবেই। কিন্তু এখনও হয়নি সুরাহা। প্রায় ছ’মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া মেয়ের মেলেনি খোঁজ। ২৪ বছরের অমৃতা সিংহ। বীরভূমের শিয়ৌড়ির বাসিন্দা অমৃতা গত ১৩ মার্চ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান। শিউড়ি থেকে রাজগ্রামের বাসে উঠেছিলেন তিনি। তারপর থেকেই আর কোনও খোঁজ নেই। পথে পথে ঘুরেছেন বাবা। শরণাপন্ন হয়েছেন পুলিশের। কিন্তু এখনও সন্ধান নেই উচ্চশিক্ষিত মেয়ের। তাই মেয়েকে খুঁজে পাওয়ার আশায় এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির অমৃতার মা-বাবা।
অমৃতার বাবা-মার বিশ্বাস, এর আগেও জনতার দরবারে অভিযোগ জানিয়ে অনেক পরিবার তাঁদের নিখোঁজ সন্তানকে ফিরে পেয়েছেন। সেই আশাতেই অমৃতার বাবা-মায়েরও অপেক্ষা,কবে তাঁদের মেয়ে আবার ঘরে ফিরবেন। অমৃতার বাবার কথায়,
পরপর একাধিক পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তাঁদের পরিবার। প্রথমে মারা যান অমৃতার জেঠু। তারপর অসুস্থ হয়ে পড়েন অমৃতার বাবা। তাঁর হার্টের সমস্যা হয়। স্টেন্ট বসাতে হয়। পরিবারের এক সদস্যের মৃত্যু, নিজের অসুস্থতা, স্ত্রীর শারীরিক অসুস্থতার ফলে মন ভেঙে যায় অমৃতার। চাইছিলেন কিছু একটা কাজ বা চাকরি করতে। কিন্তু কিছু সুরাহা হয়নি।
সেই দিনবাড়িতে একাই ছিল অমৃতা। পরিবারের দাবি, এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমৃতা। বারবার কিছু একটা কাজ করার কথা বলতেন। পড়াশোনা করেছিলেন ফার্মেসি নিয়ে। কলেজে এক সপ্তাহ ক্লাসও করেছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর একের পর এক পারিবারিক বিপর্যয় তাঁকে আরও চিন্তিত করে তোলে। পরিবারের সদস্যদের বক্তব্য, একটা কাজ খুঁজে নিজের পায়ে দাঁড়ানোর তাগিদ থেকেই হয়তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন অমৃতা।
বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর সঙ্গে ছিল না কোনও চশমা, অতিরিক্ত জামাকাপড় বা ব্যাগ। সাধারণ হাওয়াই চটি পরে, সঙ্গে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়েছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে প্রায় ছ’মাস। জও মেয়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন বাবা-মা। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে তাঁদের একটাই আবেদন,অমৃতা কোথায় আছেন, সেই খবর যেন তাঁরা পান। মেয়েকে যেন আবার ফিরিয়ে দেওয়া হয় তাঁদের কাছে।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!























