এক্সপ্লোর

Anish Khan Death Update: পুলিশ সুপারের অফিসে হামলা! জেল হেফাজতে মীনাক্ষী-সহ ১৬ বাম যুব-ছাত্র

Minakshi Mukherjee Jail custody: পুলিশ সুপারের অফিসে হামলার অভিযোগে ধৃত ১৬ জন এসএফআই এবং ডি ওয়াই এফ আই কর্মীকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন হাওড়া আদালতের বিচারক

হাওড়া: হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে হামলার অভিযোগে ধৃত ১৬ জন এসএফআই (SFI) এবং ডিওয়াইএফআই (DYFI) কর্মীকে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন হাওড়া আদালতের বিচারক। ডিওয়াইএফআই(DYFI)-এর রাজ্য নেতৃত্ব মীনাক্ষী মুখোপাধ্যায়সহ (Minakshi Muj) ১৪ জনকে গতকাল হাওড়া আদালত একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। বাকি দু-জনকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আজ ওই ১৬ জনকে হাওড়া আদালতের ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী তাদের জামিনের জন্য আদালতের সওয়াল করেন। সরকারি আইনজীবী তাদের জামিনের বিরোধিতা করেছেন। অভিযুক্তদের পক্ষে আইনজীবী মিহির বন্দোপাধ্যায় জানিয়েছেন তাঁরা এই পুলিশ সুপারের অধীনে কোনও তদন্তে আস্থা রাখতে পারছেন না। প্রকৃত তদন্তের জন্য তারা সিবিআই অথবা সিআইডি তদন্তের দাবি করছেন। আগামী ৪ মার্চ অভিযুক্তদের ফের হাওড়া আদালতে তোলা হবে।

আরও পড়ুন: Anish Khan Case Update: অবশেষে ময়নাতদন্ত ঘিরে কাটল জটিলতা, পরিবারের দাবি মেনেই প্রক্রিয়া

উল্লেখ্য, ছাত্রনেতা আনিস খানকে খুনের প্রতিবাদে শনিবারও উত্তাল ছিল রাজ্য। হাওড়ার পাঁচলায় SFI-DYFI-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধে। মীনাক্ষী মুখোপাধ্যায়দের গ্রেফতারির প্রতিবাদে উত্তেজনা ছড়ালয় কলকাতার রাজপথে। আনিস খুনে দোষীদের গ্রেফতারির দাবিতে বাম ছাত্র সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে হাওড়ার পাঁচলায় তুলকালাম চলে। এসপি অফিস লক্ষ্য করে ইট, লাঠি বাম ছাত্র সংগঠনের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ, করা হয় লাঠিচার্জ। সংঘর্ষে আহত ৮ জন পুলিশকর্মী। গ্রেফতার করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৭ জন বিক্ষোভকারীকে। 

ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডে রণক্ষেত্র হাওড়ার পাঁচলা। পুলিশ - বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ। ইটবৃষ্টি...লাঠিচার্জ...টিয়ার গ্যাস - কিচ্ছু বাদ গেল না!
সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের ডাকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে যেন যুদ্ধ বাধে এদিন।

হাওড়ার রানিহাটি থেকে ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে এগোতে শুরু করে SFI-DYFI’এর মিছিল। রানিহাটি-আমতা রোডে, SP অফিসের ৭০০ মিটার দূরেই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। 

বিকেল ৪টে ৫-এ এসপি অফিস থেকে ১০০ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে মিছিল। একদিকে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে, এসএফআই-ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের ভিড়! গার্ডরেল ভেঙে পুলিশ সুপারের অফিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম-কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিতেই বেধে যায় ধুন্ধুমার! একের পর প্রিজন ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। 


শুরু হয় ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছোড়া ইট লাগে পুলিশের হেলমেটে। রক্তাক্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী বিক্ষোভ হঠাতে পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ! শুরু হয় ধরপাকড়। বিকেল ৪টে ৩৮-এ হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের নেতৃত্বে অফিস থেকে বেরিয়ে আসে বিশাল বাহিনী। পথে নামেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত। শুরু হয় ধরপাকড়।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget