এক্সপ্লোর

Anish Khan Death Live Updates: ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Anish Khan Death Case and Latest Updates: কী ঘটেছিল আনিসের মৃত্যুর রাতে? আমতা থানার ওসি, সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে তলব সিট প্রধানের। খতিয়ে দেখা হল থানার রস্টার।

Key Events
Anish Khan Death Case Live Updates: Get to know latest update of Amta Murder case, protest over Bengal and other details Anish Khan Death Live Updates: ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

Background

আবীর দত্ত, কলকাতা: হাওড়ার (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা (Students leader) আনিস খানের (Anish Khan) রহস্যজনক মৃত্যুর (Mystery Death) ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযান (Writers' Building) আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) পড়ুয়াদের। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর (Minority Affairs Department)।  সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণের দিকে চলছে মিছিল। পুলিশের বাধা পেয়ে শিয়ালদা ফ্লাইওভারে ধস্তাধস্তি পড়ুয়াদের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে মিছিল।

এদিকে, আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে এবং হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল।

এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট-এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। ইতিমধ্যেই গ্রামে এসে পৌঁছেছেন সিটের সদস্যরা।

আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে পুলিশ প্রশাসন। যদিও নিহত আনিসের বাবা সালেম খান এই পদক্ষেপে সন্তুষ্ট নন। তিনি জানান, আজ যাঁদের সাসপেন্ড করা হয়েছে, কাল হয়ত তাঁদের অন্য থানায় নিয়ে যাওয়া হবে। এখনও সিবিআই তদন্তের দাবিতে তিনি অনড়। 

শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আনিস নিরাপত্তা পেল না কেন? এর জবাব দেওয়ার দায় তাঁর। না হলে চাকরি দেওয়ার লোভ দেখানো বা গদিতে থাকা তাঁর জন্য অশোভন বলে গণ্য হওয়া উচিত। 

21:59 PM (IST)  •  22 Feb 2022

Anish Khan Death News: ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ

দিনভর আন্দোলনের আঁচ রাতেও। যাদবপুরে মিছিল করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে থানা পর্যন্ত মিছিল। অন্যদিকে ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিছুক্ষণের জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে এসএফআই।

21:36 PM (IST)  •  22 Feb 2022

Anish Khan Death Update: ফের আনিসের বাড়িতে সিট-এর সদস্যরা

নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে ফের সিট-এর সদস্যরা। তদন্তের স্বার্থে আনিসের মোবাইল ফোন চেয়ে নোটিস। আনিসের মোবাইল ফোন দিতে অস্বীকার পরিবারের। ‘সিবিআই চাইলে বা আদালত নির্দেশ দিলেই দেওয়া হবে ফোন’, আরও একবার স্পষ্ট করল আনিসের পরিবার। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget