এক্সপ্লোর

Anish Khan Death Protest: দিনভর আন্দোলনের আঁচ রাতেও, ফের বিক্ষোভ পড়ুয়াদের

Anish Khan Death Protest: দিনভরের এই আন্দোলনের আঁচ অব্যাহত রাতেও। যাদবপুরে ফের মিছিল করলেন পড়ুয়ারা। কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

কলকাতা: হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান (Anish Khan) খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মৃত্যুর পর তিন দিন কেটে গেলেও এখনও কোনও সুরাহা হয়নি। আনিসের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছেন একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার দিনভর আন্দোলন চলে। পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তিও।

দিনভরের এই আন্দোলনের আঁচ অব্যাহত রাতেও। যাদবপুরে ফের মিছিল করলেন পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে থানা পর্যন্ত মিছিল করেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে আবারও কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এছাড়া কিছুক্ষণের জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করা হয় এসএফআই-এর তরফে।

অন্যদিকে মঙ্গলবার আনিস খানের মৃত্যুর তদন্তে তাঁর বাড়িতে যাওয়ার পরই সিটের সদস্যদের ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা (local residents)। আনিসের মৃত্যুর তদন্তে সোমবারই সিট তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মঙ্গলবার হাওড়ার আমতায় আনিস খানের বাড়িতে যায় সিট (sit)। এর আগেও আনিসের বাড়িতে যাওয়ার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল।

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বেশ কিছুদিন ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিতে মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। 

আরও পড়ুন: Anish Khan Death Protest: আনিস মৃত্যুতে উত্তপ্ত রাজপথ-ক্যাম্পাস, সিট-এর উপর ভরসা নেই, দাবি পরিবারের

আনিসের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, বেশ কিছু পদক্ষেপ করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার এএসআই (ASI) নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে। কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে  হোমগার্ড কাশীনাথ বেরাকে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। মঙ্গলবার সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget