Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডারের আবহে DBT নিয়ে সরগরম সোশাল মিডিয়া, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কোনটিতে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার ?
West Bengal Govt : সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। আর এই বৈঠকেই 'অন্নপূর্ণা যোজনা'য় অনুমোদন।

কলকাতা : 'সবই ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে।' অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু, এক্ষেত্রে যে প্রশ্নটা অনেকের তা হল, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কোনটিতে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার হবে ? UIDAI-এর ওয়েবসাইট তথ্য অনুযায়ী, DBT বেনিফিট পেতে পারেন শুধুমাত্র একটি অ্যাকাউন্টেই। আপনার পছন্দসই অ্যাকাউন্টে তা পাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করার কনসেন্ট ফর্ম জমা দেওয়ার সময় যার উল্লেখ আপনি করছেন, সেখানে। এই অ্যাকাউন্টটিকে DBT-সক্ষম অ্যাকাউন্ট হিসেবে পরিচালনা করার জন্য ব্যাঙ্ক কর্তৃক এনপিসিআই-ম্যাপারের সঙ্গে সংযুক্ত করা হবে।
সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। আর এই বৈঠকেই 'অন্নপূর্ণা যোজনা'য় অনুমোদন দেওয়া হয়। তৃণমূলের ফ্ল্য়াগশিপ প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' এখন বিজেপি সরকারের হাত ধরে, 'অন্নপূর্ণা ভাণ্ডার'। নাম বদলেছে। বদলেছে টাকার অঙ্কও। তৃণমূল আমলের দেড় হাজার টাকা এখন বিজেপির সরকারের আমলে তিন হাজার টাকা। সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পর, নারী ও শিশুকল্য়াণমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন, যাঁরা 'লক্ষ্মীর ভাণ্ডার' পেতেন 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের জন্য় তাঁদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের অ্য়াকাউন্টেই পৌঁছে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার। নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, শুধু নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। সরাসরি ব্য়াঙ্ক ট্রান্সফার হবে এবং যাঁরা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি। সেখানে তাঁরা, যাঁরা পাননি এতদিন, তাঁরা আবেদন করবেন।"
এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্য়ের বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণারা। যারা নতুন আবেদন করতে চান, তাঁরা পোর্টালে সরাসরিই আবেদন করতে পারবেন। যারা CAA-র জন্য় আবেদন করেছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে কিন্তু ট্রাইব্য়ুনালে আবেদন জানিয়েছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, "৯১ লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে। বিশ্লেষণ হবে এবং তার মধ্য়ে থেকেও যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যাঁরা CAA আবেদন করেছেন, তাঁরা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে।"
Annapurna Bhandar Scheme
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















