এক্সপ্লোর

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে , কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না? জেনে নিন শর্ত!

 ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) - এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রত্যাশা মতোই ১ জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অবশেষে এল সরকারি বিজ্ঞপ্তি। একসঙ্গে সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন পশ্চিমবঙ্গের মানুষ। কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে, কী কী নথি লাগবে, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন যাঁরা, তাঁরাই বা কীভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন - সব উত্তর মিলল।   ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) - এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।  নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের তরফে সরকারি বিজ্ঞপ্তিও জারি করল। 

এই প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। কারা পাবেন এই টাকা? কী কী শর্ত রাখা হয়েছে? লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের কী হবে? নতুন করে আবেদন করতে হবে কি? সমস্ত প্রশ্নের উত্তর রইল বিস্তারিতভাবে।

কী এই অন্নপূর্ণা যোজনা?

রাজ্য সরকারের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর এবং সামাজিকভাবে শক্তিশালী করে তুলতেই চালু করা হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’।  এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে টাকা পাঠানো হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হবে।

কারা পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা?

সরকারি নির্দেশিকায় কয়েকটি নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সেগুলি হল—

১) বয়সের শর্ত

আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

২) সরকারি চাকরি থাকলে মিলবে না সুবিধা

যে মহিলারা কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

এর মধ্যে পড়ছে—

  • সরকারি কর্মী
  • পঞ্চায়েত কর্মী
  • পুরকর্মী
  • সরকারি সংস্থার কর্মী
  • সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী

৩) আয়করদাতা হলে মিলবে না টাকা

যাঁরা ইনকাম ট্যাক্স দেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।

মাসে কত টাকা দেওয়া হবে?

অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

এই টাকা সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে DBT পদ্ধতিতে।

লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের কী হবে?

সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে।

তবে কিছু ক্ষেত্রে নাম বাদ যেতে পারে। যেমন—

  • মৃত ব্যক্তি
  • এলাকা বদল করেছেন যাঁরা
  • ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে যাঁদের
  • অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তিরা

এছাড়াও SIR-2026 যাচাই প্রক্রিয়ায় যাঁদের নাম নিয়ে আপত্তি উঠবে, তাঁদের ক্ষেত্রেও তদন্ত হবে।

নতুন আবেদন কবে থেকে শুরু?

নতুন আবেদনকারীদের জন্য ১ জুন ২০২৬ থেকে অনলাইন আবেদন শুরু হবে। এর জন্য চালু করা হবে আলাদা ‘Annapurna Yojana Portal’। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত বর্তমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। তবে SIR-2026 চলাকালীন চিহ্নিত মৃত, এলাকা পরিবর্তনকারী (shifted), ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটারদের (absentee electors) এই প্রকল্পে রাখা হবে না। খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে, বিচার প্রক্রিয়ার পর যাঁদের নাম মুছে দেওয়া হয়েছে এবং ভোটার স্লিপ বিতরণের সময় ASDD হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরও এই প্রকল্পের বাইরে রাখা হবে।

যাঁরা SIR ট্রাইব্যুনালের কাছে আপিল করেছেন অথবা নাগরিকত্ব (সংশোধনী) আইন [Citizenship (Amendment) Act]-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও, ভবিষ্যতে নিয়মিত ভিত্তিতে মৃত ও এলাকা পরিবর্তনকারী সুবিধাভোগীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

নতুন আবেদনকারীদের জন্য ১ জুন ২০২৬ থেকে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’-এ অনলাইন আবেদন ব্যবস্থা চালু করা হবে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই উদ্দেশ্যে অনুমোদিত সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথভাবে তদন্ত ও যাচাই করা হবে। যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা (BDO) এবং শহর এলাকায় সাব-ডিভিশনাল অফিসাররা (SDO) যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের (District Magistrate) কাছে অনুমোদনের জন্য পাঠাবেন।

কলকাতা পুরসভার আওতাভুক্ত এলাকায় এই প্রক্রিয়া কলকাতা পুরসভার আধিকারিকদের দ্বারা সম্পন্ন হবে। অনুমোদিত মামলাগুলির তদন্ত রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে।

কারা চূড়ান্ত অনুমোদন দেবেন?

  • জেলাগুলিতে জেলা শাসক (DM)
  • কলকাতা এলাকায় কলকাতা পুরসভার কমিশনার

এই প্রকল্পের অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। 


অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে কী কী লাগতে পারে?

Annapurna Yojana 2026: গুরুত্বপূর্ণ পয়েন্ট এক নজরে

বিষয় তথ্য
প্রকল্পের নাম অন্নপূর্ণা যোজনা
মাসিক আর্থিক সহায়তা ৩,০০০ টাকা
শুরু ১ জুন ২০২৬
আবেদন পদ্ধতি অনলাইন
বয়সসীমা ২৫-৬০ বছর
টাকা পাঠানো হবে DBT মাধ্যমে
কারা পাবেন না সরকারি কর্মী, পেনশনভোগী, আয়করদাতা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget