এক্সপ্লোর

Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে

Annapurna Yojana Money :

কলকাতা : ' চিন্তা করবেন না, কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না' - অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের উৎকণ্ঠার মধ্যেই বারবার অশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবু আবেদনকারীরা অনেকেই উদ্বেগে। টাকা পাব তো ? এই পরিস্থিতিতে কী করা যেতে পারে, কার কাছে যাবেন, কাকে ফোন করবেন, কে মুশকিল আসান করবে, বুঝতে পারছেন না অনেকে। কী করবেন এই অবস্থায় জেনে নিন। 

আপনি কি আবেদনকারী ? কীভাবে নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করবেন?

সরকারি ঘোষণা অনুসারে অগাস্ট মাসের শেষ অবধি চলবে নথি যাচাইয়ের  প্রক্রিয়া। অর্থাৎ এ মাসেই স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য , কারা নন। অনেকের দাবি, অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেই যাচাই করা ব্যাংক অ্যাকাউন্টগুলিতে এই মাসের টাকা জমা হয়ে যাবে।

তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাঁরা পেতেন, সকলে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য যোগ্য নন। সে-সময় সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। কিন্তু পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অগাস্ট মাসের টাকা অনেকেই পাননি। আর আগের ২ মাসে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তারাও অনেকে অপেক্ষায় ছিলেন অগাস্টের প্রথম দিনে। এখনও টাকা পাওয়ার অপেক্ষায় আছেন লক্ষ লক্ষ আবেদনকারী। কোনও কোনও সূত্রের খবর, তাঁরা সরকারি নিয়মে যোগ্য , তবু টাকা পাননি। তবে মুখ্যমন্ত্রী বারবার বলছেন, সরকারের এই প্রকল্পের টাকা যোগ্যরা পাবেনই। যদিও ঠিক কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি তিনি। জুলাই মাসের মতো, অগাস্টের ১ তারিখে টাকা দেওয়ার জন্য কোনও সরকারি অনুষ্ঠানও হয়নি। এই পরিস্থিতিতে সকলকে স্টেকাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

কত টাকা পাবেন  যোগ্য আবেদনকারীরা ? 

আগে তৃণমূল সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মহিলারা প্রতি মাসে পেতেন ১,২০০ টাকা। আর জেনারেল ক্যাটেগরির মহিলারা ১,০০০ টাকা পেতেন। ২০২৬ ভোটের আগে , বিজেপির মূল নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সব যোগ্যরাই পাবেন। প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাওয়ার কথা আবেদনকারীদের। 

স্টেটাস চেক 

আপনার অ্যাকাউন্টে টাকা জমা না হলে, আপনি এক কাজ করুন । রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল (Social Security Portal)-এ লগ ইন করুন। ওই পাতাতেই "Track Applicant Status" অপশনটি বেছে নিন। আপনার অ্যাপ্লিকেশন আইডিদিন। রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড ব্যবহার করুন। দেখে নিন স্টেটাস। এছাড়া আপনার আধার-সংযুক্ত (Aadhaar-linked) আছে যে ব্যাংক অ্যাকাউন্টে, তার স্টেটাসও চেক করতে থাকুন। পাসবুক চেক করেও সরাসরি টাকা জমার বিষয়টি নিশ্চিত করতে পারেন।

হেল্পলাইন নম্বর ও যোগাযোগের ঠিকানা 

পেমেন্ট সংক্রান্ত কোনও সমস্যা হলে বা টাকা না ঢুকলে নিচের নম্বর ও ইমেলে যোগাযোগ করতে পারেন। তবে যে কোনও নম্বরে কল করার আগে অফিসিয়াল পোর্টালে গিয়ে যাচাই করে নিন। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্পলাইন (টোল-ফ্রি) নম্বরটি হল -  1800-345-5505, সিএম কানেক্ট গ্রিভান্স সেল: 1971 / 1800-3456-851, এছাড়া নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক লাইন: 033-23341563 ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেতে পারেন এই নম্বরে - 82820 82820 । এছাড়া সাধারণ হেল্পলাইন: 1800-345-5555 / 1800-345-5505 । ইমেল হেল্পলাইন: contact@annapurnabhandarwb.com । দরকারে সরাসরি সাহায্যের জন্য আপনার এলাকার বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। ( এই তথ্য livemint.com সূত্রে প্রাপ্ত)।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget