এক্সপ্লোর

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...

চালু হবে এডিট অপশন? শুধুমাত্র ছোটখাটো ভুলের কারণে আবেদন বাতিল হওয়ার সমস্যা অনেকটাই কমতে পারে।

কলকাতা: রাজ্যের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর। আবেদনপত্রে ভুল তথ্য বা ত্রুটির কারণে যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাচাই প্রক্রিয়ায় আটকে গিয়েছে, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। বিভিন্ন সূত্রে এমনটাই খবর। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে। সূত্রের খবর, ফর্ম ফিল আপের সময় ভুলবশত  জানা গিয়েছে, খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে একটি নতুন 'Edit' (এডিট) অপশন চালু করা হতে পারে। এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রে থাকা ভুল সংশোধন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের সময় দেখা যায়, অনেক আবেদনকারী নামের বানান, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বা অন্যান্য তথ্য ভুলভাবে জমা দেওয়ায় তাঁদের আবেদন বাতিল হয়ে যায়। এর জেরে অনেকের গলায় আক্ষেপের সুর শোনা যায়। তবে সরকার বরাবরই জানিয়ে এসেছে, একজন যোগ্যও বাদ যাবেন না।  পরিস্থিতির পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিতে পারে, শুধুমাত্র তথ্যগত ভুলের কারণে যাতে কোনও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই পোর্টালে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। 

কীভাবে কাজ করবে নতুন Edit অপশন?

সূত্রের খবর, পোর্টালে নতুন অপশন চালু হওয়ার পর আবেদনকারীরা—

  • নিজেদের লগ-ইন করে আবেদনপত্র খুলতে পারবেন সম্ভবতয 
  • ভুল তথ্য সংশোধন করতে পারবেন।
  • প্রয়োজনীয় নথি আপলোড বা আপডেট করতে পারবেন (যদি প্রয়োজন হয়)।
  • সংশোধিত আবেদন পুনরায় জমা দিয়ে ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন।

এর ফলে শুধুমাত্র ছোটখাটো ভুলের কারণে আবেদন বাতিল হওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।

যোগ্য আবেদনকারীদের কী করতে হবে?

সরকার জানিয়েছে, যাঁদের আবেদন শুধুমাত্র তথ্যগত ত্রুটির কারণে বাতিল হয়েছে, তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। Edit অপশন চালু যদি হয়, তাহলে সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র সংশোধন করে পুনরায় জমা দিতে হবে। তবে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, সংশোধনের সময় আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে দেখে তবেই আবেদন জমা করুন।

সরকারি ঘোষণার অপেক্ষা

যদিও Edit অপশন চালুর বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কবে থেকে এই সুবিধা চালু হবে এবং কীভাবে আবেদনকারীরা এটি ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget