এক্সপ্লোর

Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?

Annapurna Yojana Application: যোগ্য হওয়ার পরও কোনও মহিলার আবেদন যদি নামঞ্জুর হয়ে থাকে, তাহলে তিনি পুনরায় আবেদন করতে পারবেন। আর এই অভিযোগ পোর্টালের মাধ্যমেই এই আবেদন করতে পারবেন তিনি।

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো অগস্ট মাসের ১৭ তারিখ থেকেই টাকা দেওয়া শুরু করেছে সরকার। রাজ্যের সব 'যোগ্য' মহিলাদেরই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু কোনও মহিলার অন্নপূর্ণা যোজনার এই আবেদন যদি বাতিল হয়ে থাকে, তাহলে তিনি কী করবেন? কী বলছে সরকার?

আরও পড়ুন: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

অন্নপূর্ণা যোজনার পোর্টালে স্পষ্ট করে বলা হয়েছে কোনও ব্যক্তির অন্নপূর্ণা যোজনার আবেদন যদি নামঞ্জুর হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে তাঁকে দেখতে হবে কোন কারণে তাঁর আবেদন গৃহীত হয়নি। যদি দেখা যায় কোনও বৈধ কারণে তাঁর আবেদন গৃহীত হয়নি, তাহলে কিন্তু ওই মহিলা পুনরায় আবেদন করলেও তাঁর আবেদন গৃহীত হবে না। কারণ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, "যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই আমরা টাকা দেব। এই ক্ষেত্রে আমরা কমিটেড।"

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা। যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।" অর্থাৎ, যোগ্য হওয়ার পরও কোনও মহিলার আবেদন যদি নামঞ্জুর হয়ে থাকে, তাহলে তিনি পুনরায় আবেদন করতে পারবেন। আর এই অভিযোগ পোর্টালের মাধ্যমেই এই আবেদন করতে পারবেন তিনি।

ওই মহিলাকে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর সেখানে 'অবজেকশন ও ক্লেম' অপশনে গিয়ে 'ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট'-এ যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর আগে থেকেই ফিলআপ হয়ে থাকবে। তার নীচে যিনি আবেদন করছেন, তাঁর বাড়ির ঠিকানাও লেখা থাকবে।

এর নীচে পরিবারের সব সদস্যের নাম থাকবে। যাঁর আবেদন বাতিল হয়েছে তাঁর নামে সিলেক্ট করতে হবে। তারপর নীচে পুনরায় আবেদন করার কারণ লিখতে হবে। সেখানে দুটো অপশন রয়েছে। প্রথম, আবেদন করার সময় কেউ যদি ফর্মে কোনও ভুল তথ্য দিয়ে থাকে, সেটা। আর দ্বিতীয়, ভুল করে যদি আবেদন 'নামঞ্জুর' হয়ে থাকে, সেটা। এর নিচে মন্তব্য করার একটা জায়গা রয়েছে। সেখানে সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে এই বিষয়ে মন্তব্য করতে হবে। তার ঠিক নিচে রয়েছে এই আবেদন করার পিছনে ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করার জায়গা। তারপর এই আবেদন সাবমিট করে দিতে হবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র
আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র
Jalpaiguri: বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Advertisement

ভিডিও

Gyanesh Kumar: 'বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র...', কল্যাণের বড় দাবি
Mamata Banerjee: 'CJP-কে সমর্থন জানাতে আমাদের ২ সাংসদ CJP-তে নাম লিখিয়েছিলেন', মন্তব্য মমতার দলের প্রতিনিধির
BJP West Bengal: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সরিয়ে দেওয়া হল শর্বরী মুখোপাধ্যায়কে, এলেন কারা?
Airplane Crash: কঙ্গোতে বিরাট বিমান দুর্ঘটনা, প্লেনে ভয়ঙ্কর আগুন, তিন কর্মকর্তা সহ নিহত ১৩
Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget