এক্সপ্লোর

JU Student Death: ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদের পর যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১২

3 More Arrested:যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও ৩। প্রাক্তনী ও পড়ুয়া মিলিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন আরও ৩ জনকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবদ করা হচ্ছিল।

কলকাতা: যাদবপুর কাণ্ডে (Jadavpur University)গ্রেফতার আরও ৩। প্রাক্তনী ও পড়ুয়া মিলিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন আরও ৩ জনকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ (Questioning) করা হচ্ছিল। ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। ধৃতদের মধ্যে ১ জন বর্তমান পড়ুয়া। বাকি ২ জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

যা জানা গেল...
ধৃত ২ প্রাক্তনীর নাম শেখ নাসিম আখতার এবং হিমাংশু কর্মকার। ধৃত তৃতীয় জন বর্তমান পড়ুয়া। নাম সত্যব্রত রাই। নাসিম আখতার রসায়নে স্নাতকোত্তর করেছেন। হিমাংশু স্নাতকোত্তর করেছিলেন গণিতে। আর সত্যব্রত রাই লেখাপড়া করছেন কম্পিউটার সায়েন্স বিভাগে। তিনি চতুর্থ বর্ষের পড়ুয়া। গত ৯ অগাস্ট, অর্থাৎ ঘটনার দিন, ৩ জনেই ঘটনাস্থলে ছিলেন বলে দাবি পুলিশের। ছাত্রমৃত্যুর পর ২জন বাড়ি চলে যান, ১জন  হস্টেলেই ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। 

আর যা...
গ্রেফতারির আগে, এদিন বিশ্ববিদ্যালয়ের ওই ২ জন প্রাক্তনী ও ১ বর্তমান পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, তিন জনকেই নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল। তার পর যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে আরও যা উঠে এসেছে, তা চমকে ওঠার মতো। ওই পড়ুয়ার মৃত্যুর পর হস্টেল লাগোয়া মাঠে প্রথম জিবি মিটিং হয়েছিল, জানতে পেরেছে পুলিশ। ছাত্রমৃত্যু নিয়ে পুলিশকে কী বলতে হবে, তা শেখাতে খোলা মাঠেই ক্লাস নেওয়া হয়! এখনও পর্যন্ত যে ৯ জনকে ধরা হয়েছে, তাঁরাও ওই জিবি মিটিংয়ে ছিলেন, দাবি পুলিশ সূত্রে। ছাত্রমৃত্যুর ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন তাঁরা, আরও দাবি তদন্তকারীদের। হস্টেলে পুলিশ ঢুকতে না দেওয়ার নেপথ্যেও হাত রয়েছে তাঁদের, এমনই ধারণা পুলিশের। কিন্তু ঠিক কী ঘটেছিল সে দিন? পরিচয় পর্বের নামে কী ভাবে হেনস্থা করা হয় ছাত্রকে? ভিডিও উদ্ধারের জন্য ধৃতদের মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ। পাশাপাশি এদিন থেকেই, পাজল গেমের মতো ঘটনাক্রম সাজাতে পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, অভিযুক্তদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে মেন হস্টেলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ।

আরও পড়ুন:হয়তো আপনার নামেই ব্যাঙ্কে জমে মোটা টাকা! এবার এক ক্লিকেই খোঁজ

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget