এক্সপ্লোর

Dharmatala Clash: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, শনিবারের ঘটনায় গ্রেফতার আরও এক ISF কর্মী

Kolkata News: গ্রেফতার হাওড়ার আমতার আইএসএফ কর্মী। গন্ডগোলের সময় মারমুখী ভূমিকায় দেখা যায় আইএসএফ কর্মীকে, দাবি পুলিশের। 

কলকাতা: ধর্মতলায় (Dharmatala Clash) খণ্ডযুদ্ধ, শনিবারের ঘটনায় গ্রেফতার আরও ১। হেয়ার স্ট্রিট থানার হাতে গ্রেফতার আরও ১ আইএসএফ কর্মী (ISF Worker)। গ্রেফতার হাওড়ার আমতার আইএসএফ কর্মী। গন্ডগোলের সময় মারমুখী ভূমিকায় দেখা যায় আইএসএফ কর্মীকে, দাবি পুলিশের। 

ধর্মতলায় খণ্ডযুদ্ধের ঘটনায় গ্রেফতার: শনিবার ভাঙড়ে অশান্তির জেরে ISF-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। আহত হন একাধিক পুলিশ কর্তা ও পুলিশ কর্মী। সেই ঘটনায়, গতকালই ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত ১৮ জন ISF কর্মীকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আর এদিন গ্রেফতার করা হয় আরও এক ISF কর্মীকে। জানা গিয়েছে গ্রেফতার হাওড়ার আমতার ওই আইএসএফ কর্মী। 

শনিবার দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ। তারই আঁচ এসে পড়ে ধর্মতলায়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ মোট ১৯ জনকে পুলিশ গ্রেফতার করে।

তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধাদান, পুলিশকে মারধর-সহ, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে লালবাজার। গতকাল ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে,১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানান সরকারি আইনজীবী। অন্যদিকে, যে কোনও শর্তে জামিনের আর্জি জানিয়ে, বিস্ফোরক অভিযোগ করেন ধৃতদের আইনজীবী। তাঁর দাবি, শনিবার পুলিশ ও শাসকদল একসঙ্গে ISF-এর বিরুদ্ধে নেমেছিল। বিধায়কও ছাড় পাননি। তাঁর হাত মুচকে দেওয়া হয়েছে। গাড়ি ভাঙা হয়েছে। বাইরের লোক ঢোকানো হয়েছিল। এই সবই দল ভাঙানোর চেষ্টা। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, তাই এইসব করা হচ্ছে।

অন্যদিকে সরকারি আইনজীবী দাবি করেন, কলকাতার প্রাণকেন্দ্রে বেআইনি জমায়েত করা হয়েছিল। লাঠি নিয়ে আসা হয়েছিল, ইট ছোড়া হয়। বউবাজার থানার ওসি ও অতিরিক্ত ওসিকে খুনের চেষ্টা করা হয়। দু-পক্ষের সওয়াল শোনার পরে বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৮ জনকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। ধৃত এক নাবালককে পাঠানো হয়েছে হোমে। তবে ধৃতদের আবেদন মেনে, তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: Tapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে তলব ইডির

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget