এক্সপ্লোর

Tapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে তলব ইডির

Recruitment Scam: কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, খবর সূত্রের। সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল, আগেই অভিযোগ করেন তাপস মণ্ডল।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে তলব ইডির। আগামীকাল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র (ED)। কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, খবর সূত্রের। সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল, আগেই অভিযোগ করেন তাপস মণ্ডল (Tapas Mondal)। এদিন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) বলেন, 'সব টাকা নিয়ে ফাঁসিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন তাপস, জমা দিয়েছি অডিও। তাপস মণ্ডল ছাড়াও তাঁর ঘনিষ্ঠ নীলাদ্রি ঘোষ টাকা তুলেছেন।'

নজরে জোড়া ডায়েরি:  এদিকে নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে এবার নজর ইডি-র। প্রাথমিকভাবে ইডির অনুমান, এই দুই ডায়েরিতেই রয়েছে টাকা পয়সার সমস্ত হিসেব। কুন্তল ঘোষকে গ্রেফতারের দিন, তাঁর ঘর থেকে এই দুই ডায়েরি বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, সেই দুই ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় বেশ কিছু ডিজিট লেখা রয়েছে। কুন্তলকে জেরা করে সেই সব সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি।

ইডির অনুমান, এই ডায়েরিতেই লুকিয়ে আছে, চাকরি বিক্রির বিনিময়ে কুন্তলের টাকা নেওয়ার অঙ্কটা। এদিকে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর আরও সতর্ক হয়ে গেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, কুন্তলকে জেরা করার সময় আগাগোড়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। যাতে, পরে কোনওরকম অত্যাচারের অভিযোগ না করতে পারেন কুন্তল। যখন জেরা করা হচ্ছে না, তখনও কুন্তলকে রাখা হচ্ছে সিসি ক্যামেরার নজরে। রাতে কুন্তলের উপর নজর রাখতে থাকছেন ইডি-র সিনিয়র আধিকারিক। সূত্রের খবর, কুন্তল শৌচালয়ে গেলেও তার উপর নজর রাখা হচ্ছে। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কু্ন্তল ঘোষের ফ্ল্য়াট থেকে বাজেয়াপ্ত হওয়া ডায়েরির পর, এবার ইডির হাতে কুন্তলের হোয়াটস অ্য়াপ চ্য়াট! ইডি সূত্রে খবর, ডায়েরির কয়েকটি হিসেবের সূত্র ধরে উঠে আসা তথ্য় যাচাই করতে গিয়ে, সামনে এসেছে টেক্সটগুলি। যেখানে বেশ কয়েকটি জেলার মিডলম্য়ানদের সঙ্গে নিয়োগ সংক্রান্ত কথাবার্তা হয়েছে মেসেজে। তবে, একাধিক টেক্সট-ই ডিলিট করে দেওয়া হয়েছে। এমন কী কথাবার্তা হয়েছিল ওই টেক্সটে? জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি। খতিয়ে দেখা হচ্ছে মিডল ম্য়ানের ভূমিকাও। ইতিমধ্যেই তাপস মণ্ডলের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে ইডি। দুজনের মধ্য়ে ঠিক কী কী বিষয়ে কথা হত, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

আরও পড়ুন: Dharmatala Clash: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, শনিবারের ঘটনায় গ্রেফতার আরও এক ISF কর্মী

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget