এক্সপ্লোর

Jalpaiguri News: উত্তরবঙ্গে আরও এক ধর্মীয় সংস্থার জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি

West Bengal News: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের পর, উত্তরবঙ্গে আরও এক ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ উঠল মাফিয়ার বিরুদ্ধে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রামকৃষ্ণ মিশনের জমির পর আরও এক ধর্মীয় সংস্থার জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কড়া বার্তার পরেও জলপাইগুড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্যের অভিযোগ উঠল। জমি উদ্ধারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করা হল ধর্মীয় সংস্থার তরফে।           

আরও এক ধর্মীয় সংস্থার জমি দখলের অভিযোগ: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের পর, উত্তরবঙ্গে আরও এক ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ উঠল মাফিয়ার বিরুদ্ধে। ভুয়ো দলিল তৈরি করে জমি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তোলা হল প্রতিষ্ঠানের তরফে। অভিযোগপত্র পৌঁছল মুখ্যমন্ত্রীর কাছে। জলপাইগুড়ির গোশালা মোড়ে রয়েছে শ্রী বৈকুণ্ঠনাখ পিঞ্জরাপোল নামের এই গোশালা। যা তৈরি হয়েছিল ১৯১১ সালে। এর অধীনে রয়েছে এলাকা সংলগ্ন বিস্তীর্ণ জমি। যার মধ্যে, একটি অংশ রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া জায়গায়। ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে ১৭ বিঘার একটি প্লট।                                        

গোশালার সদস্যদের অভিযোগ, সম্প্রতি তাঁরা ওই ১৭ বিঘা জমির প্লট গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেন। সেইসময়ই তাঁরা জানতে পারেন ভুয়ো দলিল তৈরি করে বিক্রি করে দেওয়া হয়েছে প্লট। শুধু তাই নয়, এই ধর্মীয় সংগঠনের আরও দাবি, মে মাসে BLLRO-র দফতরে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু, জমি উদ্ধারে গড়িমসি করছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। জলপাইগুড়ি সদরের BLRO রাজু তামাং-এর তরফে বক্তব্য, তিনি আজই কাজে যোগ দিয়েছেন। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখা হবে। গোশালার সম্পাদক দীপককুমার বিহানি বলেন, "এই জমিটার মধ্যে আমাদের আরেকজন শরিক ছিল। ও যখন বিক্রি করেছে তখন নিজের অংশ করেছে প্লাস আমাদেরটাও করে দিয়েছে। এখানে অনেকে ব্যারিকেড করছিল, জমি দখল করে নিচ্ছিল। এখনও অবধি যেখানে ছিলাম সেখানেই আছি। কোনও সুরাহা পেলাম না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata Market Price: টাস্ক ফোর্স বাজারে ঢুকতেই কমছে দাম, বেরোলেই চড়া আনাজ; অভিযোগ ক্রেতাদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget