এক্সপ্লোর

Kolkata Market Price: টাস্ক ফোর্স বাজারে ঢুকতেই কমছে দাম, বেরোলেই চড়া আনাজ; অভিযোগ ক্রেতাদের

Vegetable Price Hike: বাজারে গিয়েছিলেন দাম হয়ত কিছুটা কমবে এই আশায়। কিন্তু তা তো হলই না, উল্টে দেখা গেল অন্য ছবি।এ যেন টাস্ক ফোর্সের সঙ্গে বিক্রেতাদের লুকোচুরি খেলা।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: লাগাতার অভিযান চলছে। কিন্তু তার পরেও ছেঁকা দিচ্ছে আনাজের দাম (Vegetable Price Hike)। টাস্ক ফোর্স বাজারে ঢুকলেই কমছে দাম, বেরিয়ে গেলেই ফের চড়া! অভিযোগ করছেন ক্রেতারা। ঘটনার কথা স্বীকার টাস্ক ফোর্সের দাবি, একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই কাজ করছেন। যে সব অসাধু ব্যবসায়ী দাম কমাচ্ছেন না, প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

ছেঁকা দিচ্ছে আনাজের দাম: বাজারে গিয়েছিলেন দাম হয়ত কিছুটা কমবে এই আশায়। কিন্তু তা তো হলই না, উল্টে দেখা গেল অন্য ছবি।এ যেন টাস্ক ফোর্সের সঙ্গে বিক্রেতাদের লুকোচুরি খেলা। বাজারে অভিযান শুরু হলেই কমছে দাম, অভিযান শেষে ফের ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, কোনও অভিযান কোনও ব্যবস্থাতেই কোনও কাজ হচ্ছে না। দাম বেড়েছে দুধের, এরই মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা দিয়ে চলেছে কাঁচা সবজির দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে অভিযান চালাচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স।ক্রেতাদের অভিযোগ, টাস্ক ফোর্স বাজারে গেলেই কমছে জিনিসের দাম। চলে গেলেই ফের চড়া। এদিন বাগুইআটি বাজারে এক ক্রেতা বলেন, "আমি তো ১৫ টাকা লঙ্কার শ' একটু আগে শুনে এলাম। এখানে এঁরা যখন শুনছেন তখন বলছে ১২ টাকা। ক্রেতা হল সঠিক ব্যক্তি যাঁকে জিজ্ঞাসা করলে সঠিক দাম জানা যাবে। সব সবজিরই অসম্ভব দাম।'' 

মঙ্গলবার প্রথমে উল্টোডাঙা হোলসেল বাজারে হানা দেন টাস্ট ফোর্সে সদস্য ও ইবি আধিকারিকরা। তারপরে বাগুইআটি খুচরো বাজার। হোলসেস মার্কেট দাম কমলেও খুচরো বাড়ার চড়া বলে স্বীকার করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন,  "এরা সরাসরি কোলো মার্কেট কিম্বা উল্টোডাঙা বাজার থেকে মাল আনে। এখানে এনে কোথায় ৪০%, কোথায় ৫০% দাম বাড়িয়ে এরা বিক্রি করে। এটা সামাজিক অপরাধ।'' আরেক সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "তাদের বিরুদ্ধে প্রশাসনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলছি। এটা একমাত্র নজরদারি চালাতে পারে লোকাল থানা। প্রত্যেকটা দেকানে লিস্ট লাগাতে হবে। যে দামে বিক্রি করছেন, তার একটা প্রাইস লিস্ট ঝোলাতে হবে। যদি প্রাইস লিস্ট না থাকে প্রশাসন ব্যবস্থা নেবে।''

মুখ্যসচিব বি পি গোপালিকার দাবি, বাজারে টাস্ক ফোর্সের অভিযানে কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণে এসেছে। যারা এখনও দাম কমাচ্ছে না প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাজারে জোগানো বাড়ানোর পাশাপাশি, সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত মাসে দেশের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ। যা ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। মে মাসে এটি ছিল ২.৬১ শতাংশ, যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। জুনে খাদ্যপণের পাইকারি দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে ৯৩.৩৫ শতাংশ, আলুর মূল্যবৃদ্ধি ৬৬.৩৭ শতাংশ। সবজির দাম বেড়েছে ৩৮.৭৬ শতাংশ। সেই সঙ্গে দাম বেড়েছে মাছ, মাংস, ডিমের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Calcutta High Court:'অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী' রাজ্যপালের মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget